• অপরাধ ও দুর্নীতি

বগুড়ায় ১৬ মাস বয়সী মেয়ে শিশুকে হত্যার দায়ে বাবার যাবজ্জীবন

  • অপরাধ ও দুর্নীতি

ফাইল ছবি

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় ১৬ মাস বয়সী শিশু হুমায়রা খাতুনকে হত্যার দায়ে বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার বগুড়ার ১ম অতিরিক্ত দায়রা জজ ইফতেখার আহমেদ এই রায় দেন। 

দণ্ডিত ব্যক্তির নাম জাকির হোসেন। তিনি বগুড়ার শেরপুর উপজেলার উচুলবাড়িয়া গ্রামের ইদ্রিস আলী পোদ্দারের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।  এসব তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্র পক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি আরাফাত খাতুনে জান্নাত নীলা। 

মামলার বিবরণে জানা যায়, জাকিরের আগেও একটি মেয়ে সন্তান রয়েছে। পরে আরও একটি মেয়ে হওয়ায় সে ক্ষিপ্ত হয়ে ২০২২ সালের ২৬ সেপ্টেম্বর রাতে ১৬ মাসের শিশু মেয়ে হুমায়রা খাতুনকে বাড়ির বাইরে নিয়ে গিয়ে গলা টিপে হত্যা করে পাশের এক ডোবার পানিতে ফেলে দেয়। পরে তার স্ত্রী রাবেয়া খাতুন মেয়ের ব্যাপারে জিজ্ঞাসা করলে সে কোন সদুত্তর দিতে পারেনি। বাড়ির লোকজন তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে মেয়ে হত্যার কথা স্বীকার করে। 

এ ঘটনায় তার স্ত্রী রাবেয়া খাতুন বাদি হয়ে জাকিরের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করলে সেই মামলায় অভিযুক্ত জাকিরের এই সাজা দিয়েছেন আদালত।

মন্তব্য (০)





image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

image

টাকা ছিনিয়ে নিতেই ব্যবসায়ী আজিজকে হত্যা ; গ্রেপ্তার ৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার পেঁয়াজ ব্যবসায়ী আব্দ...

  • company_logo