ছবিঃ সিএনআই
গোপালপুর প্রতিনিধি: বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে, সারাদেশে ৩মাস ব্যাপি ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে; টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে কৃষকের পাশাপাশি হাজার হাজার কৃষাণি অংশ নেন। এসময় কৃষান, কৃষাণীরা কৃষি কাজে ব্যবহৃত হালের গরু, লাঙ্গল-জোয়াল, ডাকি, কুলা, হাপট সহ বিভিন্ন উপকরণ নিয়ে মিছিলে সহকারে সমাবেশে আসতে থাকে।
রবিবার (২৬ জানুয়ারী) বেলা ১২টায়, ঝাওয়াইল মহারানী হেমন্তকুমারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষক দলের সভাপতি অধ্যাপক মোঃ হাতেম আলী মিঞার সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা কৃষক দলের সদস্য সচিব শামীমুর রহমান শামীম (ভিপি), প্রধান বক্তা ছিলেন গোপালপুর উপজেলা বিএনপি'র সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সহ-সভাপতি নুরুল ইসলাম সুজা, উপজেলা কৃষকদলের সহ-সভাপতি মোকসেলুর রহমান মোকলেস,তথ্য-গবেষণা সম্পাদক মুক্তার হোসেন জীবন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন প্রিন্স, উপজেলা জাসাস এর সভাপতি শাহনুর আহমেদ সোহাগসহ ঝাওয়াইল, হেমনগর, নগদাশিমলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সঞ্চালনায় করেন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. খন্দকার কামরুল ইসলাম বাবু ।
সমাবেশে উপস্থিত কৃষকগণ, সারের দাম অর্ধেকে নামিয়ে আনা, বিনাসুদে কৃষি ঋণ বিতরণ ও কৃষি খাতে ভর্তুকির টাকা সরাসরি কৃষকের একাউন্টে প্রদানের দাবি জানান।
এসময় বিএনপি নেতারা বলেন কৃষকের সমস্যা নিয়ে কেন্দ্রের সাথে আলোচনা করবে। আগামীতে বিএনপি সরকার গঠন করলে কৃষকদের সকল সমস্যা সমাধান করবেন বলে প্রতিশ্রুতি দেন।
পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে অটোরিকশায় চলন্ত অবস্থায় মা...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের সদর উপজেলায় পুকুরের পানিতে গোসল ক...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দক্ষি...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলা নারগুন ইউনিয়ন তুচ্...

মন্তব্য (০)