• সমগ্র বাংলা

বগুড়া দুপচাঁচিয়ায় হাত-পা বেঁধে ডাকাতি: বাঁধা দেয়ায় বৃদ্ধাকে হত্যা, গ্রেপ্তার ৪

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার তালোড়া বাজারে ঘটে যাওয়া মর্মান্তিক খুনসহ ডাকাতির ঘটনায় মূল হোতা জুয়েলসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে লুন্ঠিত টাকার মাঝে নগদ ১৩ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন। ডাকাতি শেষে মাত্র ৫ হাজার টাকা ভাগে পেয়েছিলো গ্রেপ্তারকৃতরা।

শুক্রবার বিকেলে বগুড়া জেলা গোয়েন্দা শাখা কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানায়, বৃহস্পতিবার রাত আনুমানিক আড়াইটার দিকে দুপচাঁচিয়ার তালোড়া বাজার এলাকার হিমু পোদ্দার আগরওয়ালা এর বাড়িতে ৭ থেকে ৮ জন অজ্ঞাতনামা ডাকাত প্রবেশ করে।

তারা বাড়ির সবাইকে অস্ত্রের ভয় দেখিয়ে হাত-পা বেঁধে মারধর করে এবং ডাকাতি সংগঠিত করে। এ সময় বাঁধা দিলে ডাকাত দল বিমলা পোদ্দার (৬৫)-কে শ্বাসরোধে হত্যা করে ভোর ৪টা ৩০ মিনিটের দিকে ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার পরপরই জেলা পুলিশ সুপার জেদান আল মুসার তত্বাবধানে এবং ইন্সপেক্টর রাজু কামালের নেতৃত্বে ডিবির আভিযানিক দল বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনার মূল হোতা জুয়েলসহ সহযোগী আসলাম, ইমরান ও রাজুকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে লুট হওয়া ৪৬ হাজার টাকার মধ্যে ১৩ হাজার টাকা, নিহত ভিকটিম বিমলার মোবাইল ফোনসহ মোট দুটি লুন্ঠিত মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশ আরো জানায় গ্রেপ্তারকৃত রাজুর বিরুদ্ধে পূর্বের ৪টি মামলাসহ প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য (০)





image

পাবনায় ভিমরুলের কামড়ে ২ শিশুর মৃত্যু

১

পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানা এলাকা...

image

লালমনিরহাটে দুর্ঘটনা রোধে ট্রাফিক বিভাগের উঠান বৈঠক

২

লালমনিরহাট প্রতিনিধি : মহাসড়কে দূর্ঘটনা রোধে লালমনিরহাট ট্র...

image

ছিনতাইকালে নারায়ণগঞ্জের অজ্ঞান পার্টির ৩সদস্য নওগাঁয় জনতা...

৩

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ছিনতাই করতে এসে নারায়ণগঞ্জের অজ্ঞান ...

image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

৪

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

৫

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

  • company_logo