• অপরাধ ও দুর্নীতি

কুমিল্লায় অস্ত্রসহ ১০ জনকে গ্রেপ্তার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দেশি-বিদেশি বিপুল পরিমাণ অস্ত্রসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। 

সেনাবাহিনীর ২৩ বীর কুমিল্লা সদর ক্যাম্পের পক্ষ থেকে রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়।

অভিযানে ২টি নাইন এম এম পিস্তল, ২টি রিভলবার, ২টি রাশিয়ান পিস্তল, ৬ রাউন্ড বুলেট, ৫ ফুট দীর্ঘ একটি রাম দা, একটি বিদেশি তলোয়ার, একটি দেশি রাম দা, একটি চাকু এবং ৯ রাউন্ড শর্ট গানের বুলেট উদ্ধার করা হয় বলে বলে জানিয়েছে সেনাবাহিনী।

অভিযানে গ্রেপ্তারকৃতরা হচ্ছে- নগরীর ঝাউতলা এলাকার মোঃ নাইমুল ইসলাম নাঈম (৩৬), কালিয়াজুড়ি এলাকার আবির হামিদ মাহি (২১), ছোটরা ইদগা এলাকার সাজিদুল ইসলাম (২১), ছোটরা এলাকার সাব্বির হোসেন (২১), মোহাম্মদ আলী (২৪), ঝাউতলার জাবেদুর রহমান (২৯), ধর্মসাগর এলাকার অভিজিৎ রায় সরকার (৩০), বুড়িচং উপজেলার সাদকপুর এলাকার আবুল খায়ের (৩৯), কালিয়াজুড়ি এলাকার রাকিব (২১) এবং নগরীর ধর্মসাগর পাড় এলাকার বাসিন্দা ইসমাইল হোসেনের পুত্র অপু (৪২)।

গ্রেপ্তারকৃতদেরকে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে থানার ওসি মাহিনুল ইসলাম বলেন, সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের দুপুরে থানায় হস্তান্তর করা হয়েছে। বাকি প্রক্রিয়া সম্পন্ন করে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

 

মন্তব্য (০)





image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

image

টাকা ছিনিয়ে নিতেই ব্যবসায়ী আজিজকে হত্যা ; গ্রেপ্তার ৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার পেঁয়াজ ব্যবসায়ী আব্দ...

  • company_logo