• লিড নিউজ
  • আন্তর্জাতিক

তুরস্কে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১০

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কে একটি হোটেলে ভয়াবহ আগুন লেগে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে ৩০ জনেরও বেশি মানুষ। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় একটি স্কি রিসোর্টের হোটেলে রাতের আঁধারে ভয়াবহ আগুন লেগে এ হতাহতের ঘটনা ঘটে। 

স্থানীয় কর্মকর্তারা বলেছেন, উত্তর-পশ্চিমাঞ্চলীয় একটি স্কি রিসোর্টের হোটেলে আগুন লেগে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া বলেছেন, বোলু প্রদেশের কার্তালকায়া রিসোর্টের ওই হোটেলের রেস্তোরাঁয় রাতে আগুন ছড়িয়ে পড়ে। এই ঘটনায় আরও ৩২ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে তিনি লেখেন,  ‘আগুন ছড়িয়ে পড়ার পর বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং সংস্থার ২৭৭ কর্মী ঘটনাস্থলে গেছেন।’

বোলুর গভর্নর আব্দুল আজিজ আয়দিন বার্তা সংস্থা আনাদোলুকে জানান, আগুন ছড়িয়ে পড়ার পর আতঙ্কে ভবন থেকে ঝাঁপ দেওয়ার পর দুজন মারা যান। অগ্নিকাণ্ডের সময় হোটেলে ২৩৪ জন অতিথি ছিলেন বলেও জানান তিনি।

প্রসঙ্গত, বোলু প্রদেশের কার্তালকায়া হচ্ছে তুরস্কের প্রধান শীতকালীন পর্যটন গন্তব্যগুলোর মধ্যে একটি। স্কি মৌসুমে হাজার হাজার পর্যটক সেখানে ভ্রমণে যান। রিসোর্টটি ইস্তাম্বুল থেকে প্রায় ২৯৫ কিলোমিটার (১৮৩ মাইল) পূর্বে অবস্থিত।

মন্তব্য (০)





image

রিয়াদে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবি হুথিদের

১

নিউজ ডেস্ক : ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবে ধারাবাহিক হা...

image

জ্বালানি তেলের দামে বড় লাফ

২

নিউজ ডেস্ক : সৌদি আরবে হামলা এবং হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে আঘাতের ঘ...

image

হুথি হামলার মুখে সৌদি আরবে ম্যাক্রোঁ, যুবরাজের সঙ্গে বৈঠক

৩

আন্তর্জাতিক ডেস্ক: ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের একের প...

image

বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ, ৫ মাসে সর্বোচ্চ

৪

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়...

image

৩০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না কংগ্রেস, রাহুলকে অমিত শাহ

৫

নিউজ ডেস্ক : ভারতে আগামী ৩০ বছরেও কংগ্রেস ক্ষমতায় আসতে পারবে...

  • company_logo