• লিড নিউজ
  • আন্তর্জাতিক

পাকিস্তানে বিশাল স্বর্ণের খনির সন্ধান

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ আর্থিক সংকটের মধ্যে থাকা পাকিস্তানে স্বর্ণের খনির সন্ধান পাওয়া গেছে। সিন্ধু নদের পাঞ্জাব অংশের অববাহিকা এলাকা এই খনিতে অন্তত ২৮ লাখ ভরি স্বর্ণ মজুত আছে বলে ধারণা করা হচ্ছে।

পাঞ্জাব প্রদেশের সাবেক খনিমন্ত্রী ইব্রাহিম হাসান মুরাদের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জিও টিভি।

গত ১০ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ইব্রাহিম হাসান মুরাদ বলেন, ‘সিন্ধু নদের পাঞ্জাব অংশের অববাহিকা এলাকা ৩২ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই খনিতে অন্তত ২৮ লাখ ভরি (প্রায় ৩৩ টন) স্বর্ণ মজুত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। দেশের বর্তমান বাজারে এই পরিমাণ স্বর্ণের দাম ৮ হাজার কোটি পাকিস্তানি রুপি।

তিনি আরও বলেন, ‘পাকিস্তানের ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা জিওলজিক্যাল সার্ভে অব পাকিস্তান (জিএসপি) এই জরিপ পরিচালনা করেছে। সিন্ধু নদের পাঞ্জাবের তীরবর্তী অঞ্চলের ১২৭টি জায়গার নমুনা সংগ্রহ ও তা পরীক্ষার মাধ্যমে এই সিদ্ধান্তে এসেছে জিএসপি।’

 

সাবেক এ খনিমন্ত্রী আরও বলেন, আগামী দিনে এই মহামূল্যবান হলুদ ধাতুর উত্তোলন শুরু হলে তা পাকিস্তানের অর্থনীতিতে নতুন মাইল ফলক তৈরি করবে। কর্মসংস্থান থেকে শুরু করে নানা ক্ষেত্রে নতুন মঞ্চ পাবে ভবিষ্যত প্রজন্ম।’

 পাকিস্তানের ভূতাত্ত্বিক জরিপের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সিন্ধু নদের তলদেশ থেকে প্রায় ৬০০ বিলিয়ন রুপি মূল্যের স্বর্ণ উত্তোলন সম্ভব।

ইব্রাহিম হাসান মুরাদ জানিয়েছেন, কেবল অ্যাটক জেলায় ৩২ কিলোমিটার এলাকা জুড়েই প্রায় ৩২.৬ মেট্রিক টন সোনা থাকতে পারে।

স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে সিন্ধু নদ থেকে সোনার কণা সংগ্রহ করলেও, ২০২৪ সালে পাঞ্জাব সরকার নদী থেকে সোনা উত্তোলনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে এবং অবৈধ খনন বন্ধে ১৪৪ ধারা জারি করে।

মন্তব্য (০)





image

‎পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১

নিউজ ডেস্কঃ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি পুলিশ ক...

image

শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে ঢাকা, যা বলল ...

নিউজ ডেস্ক : শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে স্বাক্ষরিত ১০১টি চুক্ত...

image

টেইলর সুইফটের স্বামীর সঙ্গেও প্রতারণা, কে এই ভয়ংকর প্রতার...

নিউজ ডেস্ক : বিনিয়োগকারীদের কোটি কোটি ডলার আত্মসাৎ করে বিলাস...

image

বাংলাদেশের দেওয়া ‘অর্ণব’ নামের ঘূর্ণিঝড় কবে আঘাত হানবে?

নিউজ ডেস্ক : উত্তর আন্দামান সাগরে থাইল্যান্ড উপকূলের কাছাকাছ...

image

পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদের বাইরে বোমা বিস্ফোরণ,...

নিউজ ডেস্ক : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কোহাট জেলায় জুম...

  • company_logo