ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : ইসরায়েলি হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত হয়েছেন। আজ রবিবার (১ মার্চ) ইরানি লেবার নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে দ্য জেরুজালেম পোস্ট।
প্রতিবেদনে বলা হয়, ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের ওপর হামলার অংশ হিসেবে আহমাদিনেজাদের বাড়ি টার্গেট করা হয়। উত্তর-পূর্ব তেহরানের নার্নাকে তার বাসভবনে হামলায় তিনিসহ বেশ কয়েকজন দেহরক্ষীও নিহত হয়েছেন।
আহমাদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন। তিনি কট্টরপন্থী হিসেবে পরিচিত ছিলেন। পশ্চিমাদের বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার। প্রেসিডেন্ট হওয়ার আগে আরদাবিল প্রদেশের গভর্নর এবং তেহরানের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছিলেন আহমাদিনেজাদ।
উল্লেখ্য, ২০০৯ সালের নির্বাচনের মাধ্যমে তিনি আবারও ক্ষমতায় এসেছিলেন। কিন্তু ওই নির্বাচনটি ছিল বিতর্কিত। সে বছরের নির্বাচনের পর ইরানজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়।
নিউজ ডেস্ক : ইরানের সঙ্গে যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি ও ব্যর্থতা...
নিউজ ডেস্ক : নেপালের ত্রিশূলী নদীর তীরে কাদায...
নিউজ ডেস্ক : কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দ...
নিউজ ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অবস্থিত আল মিনহাদ বি...
আন্তর্জাতিক ডেস্ক: লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার ...

মন্তব্য (০)