• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশি নিহত

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ইসরাইল ও যুক্তরাষ্ট্র শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে যৌথভাবে ইরানে হামলা চালিয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের তথ্য পাওয়া যায়। ইরান পাল্টা আঘাত শুরু করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন সামরিক ঘাঁটির উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়। 

এদিন আরব আমিরাতে একজনের নিহত হওয়ার খবর পাওয় যায়। আজ রোববার (১ মার্চ) নতুন করে আরও তিনজন নিহত হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে জানা যায়। একই ঘটনায় অন্তত ৫৮জন আহত হয়েছে।

আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশটিতে অন্তত ১৬৫টি ইরানি ব্যালিস্টিক মিসাইল শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ধ্বংস করা হয়েছে ১৫২টি।  একই সঙ্গে দুটি ক্রুজ মিসাইল ঠেকানো হয়েছে।

এছাড়া মোট ৫৪১টি ইরানি ড্রোন শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৫০৬টি ঠেকানো ও ধ্বংস করা হয়েছে।

নিহতদের মধ্যে একজন বাংলাদেশি আছে। এছাড়া অপর দুজনের মধ্যে একজন পাকিস্তান ও একজন নেপালের নাগরিক। 

সূত্র: আলজাজিরা।

মন্তব্য (০)





image

আলজেরিয়ায় এতিমখানায় আগুন লেগে ১১ জনের মৃত্যু

নিউজ ডেস্ক : আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের পূর্বাঞ্চলীয় মোহাম্মাদিয়া...

image

ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সের্হি কোরেতস্কি

নিউজ ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ঘোষিত এক বড় ধরনের...

image

লিবিয়ার উপকূলে নৌকাডুবিতে ৫০ অভিবাসনপ্রত্যাশীর নিখোঁজ

নিউজ ডেস্ক : ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের...

image

টানা চতুর্থ দিনের মতো বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের নতুন দফার...

image

মোসাদের সঙ্গে যোগাযোগের অভিযোগ, মুখ খুললেন আহমাদিনেজাদ

নিউজ ডেস্ক : ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যোগাযোগ ...

  • company_logo