ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ায় সেন্ট্রাল জাভার পেকানোনগান শহরে ভূমিধসে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ১০ জন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুর্যোগ প্রশমন সংস্থা ও পুলিশের বরাতে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
স্থানীয় সম্প্রচারমাধ্যম কোমপাস টিভিকে দেশটির আঞ্চলিক দুর্যোগ প্রশমন সংস্থার কর্মকর্তা বেরগাস কাতুরাসি জানিয়েছেন, ভারী বৃষ্টিপাতের কারণে এই ভূমিধস হয়েছে। বৃষ্টির কারণে নিখোঁজদের জন্য তল্লাশি অভিযান বাধাপ্রাপ্ত হচ্ছে।
তিনি আরও বলেন, আমাদের হাতে খুব বেশি সময় নেই, কারণ প্রকৃতির সঙ্গে আমাদের প্রতিযোগিতা করতে হচ্ছে। তাই বাধাপ্রাপ্ত হলেও নিখোঁজদের তল্লাশি অব্যাহত আছে।
আগামী কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে দিয়েছে দুর্যোগ প্রশমন সংস্থা।
নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে প্রায় ৬০টি দেশের ওপর নতুন শুল্ক আরো...
নিউজ ডেস্ক : বাহরাইন ও কুয়েতে নতুন করে হামলা চালিয়েছে ইরান। ...
নিউজ ডেস্ক : এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ মশাবাহিত ডেঙ্গু প...
নিউজ ডেস্ক : পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পু...
নিউজ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভ...

মন্তব্য (০)