• তথ্য ও প্রযুক্তি

গিজার ব্যবহার করার সময় কী কী বিষয় মাথায় রাখা জরুরি

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্যপ্রযুক্তি ডেস্ক: বাসাবাড়িতে শীতের সময় সবচেয়ে বেশি যে গ্যাজেটটি কাজে লাগে সেটি হচ্ছে গিজার। গোসলের জন্য কিংবা খাওয়ার পানি গরম করার ঝামেলা থেকে রেহাই মেলে একটি গিজার থাকলে। তবে গিজার ব্যবহারে নানান সমস্যা দেখা দিতে পারে।

সেইসঙ্গে বাড়ছে বিদ্যুৎ বিল। এছাড়া বৈদ‍্যুতিক উপায়ে চলা গিজার ব‍্যবহারের ক্ষেত্রে অনেকগুলো গুরুত্বপূর্ণ নিয়ম মেনে ব‍্যবহার না করলে বড় বিপদ হতে পারে। শুধু তাই নয়, বিদ‍্যুতের শকও লাগতে পারে।

গিজার উত্‍পাদনকারী কোম্পানিগুলোও নির্দেশ দিয়ে দেয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ব‍্যবহারকারীরা অবহেলা করেন এইসব নিয়মের। গিজার ব্যবহার করার সময় কী কী বিষয় মাথায় রাখা জরুরি-

>> কোনো ফুটো, অদ্ভুত শব্দ বা মরচে ধরচে কিনা সতর্ক থাকুন। সময়মতো ছোটখাটো সমস্যা চিহ্নিত করলে পরবর্তীতে বড় ধরনের বিপর্যয় এড়ানো যায়।

>> নির্দিষ্ট সময় অন্তর গিজার পরিষ্কার করা উচিত। সময়ের সঙ্গে সঙ্গে গিজারে জলের দাগসহ অন‍্যান‍্য নোংরা জমা হতে পারে। তাই পরিষ্কার করা জরুরি। এটি বিপজ্জনক হতে পারে।

>> গিজারে একটি প্রেসার রিলিফ ভালভ দেওয়া আছে, যা আপনার গিজারকে খুব বেশি গরম হতে এবং খুব বেশি চাপের মধ্যে আসতে বাধা দেয়।

>> যদি কোনো কারণে এই ভালভ আটকে যায়, তবে গিজারে বিস্ফোরণও হতে পারে। তাই এই ভালভ সঠিকভাবে কাজ করছে কি না তা বছরে একবার পরীক্ষা করুন

>> প্রতিটি যন্ত্রের একটি আয়ুষ্কাল থাকে। যদি আপনার গিজারও বারবার সমস্যা সৃষ্টি করে বা আগের মতো আর জল গরম করতে না পারে, তাহলে সম্ভবত এটি প্রতিস্থাপন করার সময় এসেছে।

>> আধুনিক ওয়াটার হিটারগুলো আরও শক্তি-দক্ষ এবং নিরাপদ, যার অর্থ আপনি বিদ্যুৎ খরচ বাঁচাতে পারবেন এবং ঘন ঘন মেরামতের চাপ থেকে মুক্ত থাকবেন। তবে গিজারের সমস‍্যা সারাতে নিজে বিশেষজ্ঞ‍ হয়ে উঠবেন না। পেশাদার ব‍্যক্তিকেই এই দায়িত্ব দিন।

 

মন্তব্য (০)





image

‎হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস ঠেকাতে এখনই চালু করুন ৩ সেটিংস ‎

১

‎নিউজ ডেস্কঃ ব্যক্তিগত কথোপকথন, ছবি, ভিডিও, গুরুত্বপূর্ণ...

image

চ্যাটজিপিটির চেয়ে মিউজের ডাউনলোড বেশি

২

তথ্য প্রযুক্তি ডেস্ক : মেটার নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অ্যাপ মিউজ ম...

image

গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে গুগলকে ৪৬৩ মিলিয়ন ডলার জরিমানা

৩

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যবহারকারীদের অবস্থানসংক্রান্ত (লোকেশন) তথ্য প্র...

image

শুধু প্রশ্নের উত্তর নয়, কাজও করবে নতুন সিরি

৪

তথ্যপ্রযুক্তি ডেস্ক: আইফোনের কণ্ঠনির্ভর সহকারী সিরিকে নতুন ক...

image

চ্যাটজিপিটিতে গুরুত্বপূর্ণ কথোপকথন মুছবেন নাকি আর্কাইভ কর...

৫

তথ্য প্রযুক্তি ডেস্ক : বর্তমান সময়ের ব্যস্ত...

  • company_logo