• তথ্য ও প্রযুক্তি

এসি কেনার আগে সবার যে বিষয়টা মাথায় রাখতে হবে

  • তথ্য ও প্রযুক্তি

ফাইল ছবি

তথ্যপ্রযুক্তি ডেস্ক:  শীত প্রায় শেষ, বলা যায় গরমও চলে এসেছে। সূর্যের তাপমাত্রা বেড়ে যাওয়া জানান দিচ্ছে তারই। অনেকেই এরই মধ্যে এসি চালাতে শুরু করেছেন। আবার কেউ কেউ খুব শিগগির এসি ব্যবহার শুরু করবেন। অনেকে এখনই নতুন এসি কিনতে চাচ্ছেন।

তবে এসি কেনার আগে সবার যে বিষয়টা মাথায় রাখতে হবে তা হচ্ছে, কত টনের এসি কিনবেন। মূলত ঘরের মাপ অনুযায়ী এসি কত টন কিনবেন তা ঠিক করুন। এর আগে জেনে নিন টন কী? অনেকে আবার ভাবেন টন মানে ওজন বোধহয়। যারা দীর্ঘদিন এসি ব্যবহার করছেন, তাদেরও অনেকে টন মানে জানেন না।

এসিতে টন মানে ওজন নয়। টন কথার অর্থ হলো, এইচভিএসি। হিটিং, ভেন্টিলেশন এবং এয়ার কন্ডিশনার। বাড়িকে এক ঘণ্টায় কত ঠান্ডা করতে পারে, টন শব্দ দিয়ে সেটাই বোঝানো হয়। সোজা কথায়, টনেজ বা টন এসির কুলিং ক্যাপাসিটি বা ঠান্ডা করার ক্ষমতাকে বোঝায়।

তাপের পরিমাপ হলো বিটিইউ (ব্রিটিশ থার্মাল ইউনিট)। এক টনের একটি এসি প্রতি ঘন্টায় ১২০০০ বিটিইউ গরম বায়ু অপসারণ করতে পারে। ৩ টনের ইউনিট গরম বাতাসের ৩৬০০০ বিটিইউ অপসারণের ক্ষমতা রাখে। এভাবে চলতে থাকে। এর মানে যার কাছে যত বেশি টনেজ থাকবে, তত দ্রুত ঘরের বাতাস ঠান্ডা হবে। আরও সহজ ভাবে বললে, এক টন এসি ঘরকে এক টন বরফের শীতলতা দেবে। দুই টনের এসি থাকলে ঘর দুই টন বরফের মতো ঠান্ডা হবে।

কোন ঘরে কত টন এসি লাগবে? বোঝায় উপায়: ১০০-১৩০ বর্গফুট – ০.৮-১ টন এসি, ১৩০-২০০ বর্গফুট – ১.৫ টন এসি, ২৫০-৩৫০ বর্গফুট-২ টন এসি। এখন ৫০০ বর্গফুটের চেয়ে বড় বা হলঘর ঠান্ডা করতে একাধিক এসির প্রয়োজন হবে।

এভাবে যে কেউ এসি কেনার সময় প্রয়োজন অনুযায়ী সঠিক টন বেছে নিতে পারেন। তবে ছাদের উচ্চতা, জানালার আকারও ঘর ঠান্ডা করার ক্ষমতা প্রভাবিত করতে পারে। এসি কেনার সময় এটাও মাথায় রাখতে হবে।

 

মন্তব্য (১)





image
image

ব্যবহারকারীদের ওপর নজরদারি বাড়াচ্ছে ফেসবুক, অ্যালগরিদমে আ...

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যবহারকারীদের ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারের অভি...

image

ভিডিও শেয়ারিং সহজ করতে ইউটিউবের নতুন ফিচার উন্মোচন

তথ্য প্রযুক্তি ডেস্ক : ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব আবারও অ্যাপের ভে...

image

চ্যাটজিপিটিকে ‘সুপার অ্যাপ’ বানানোর প্রস্তুতি নিচ্ছে ওপেনএআই

তথ্য প্রযুক্তি ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ও...

image

ছবি দিয়ে ভিডিও তৈরি করবে জেমিনি, নতুন ফিচারে থাকছে যেসব স...

তথ্য প্রযুক্তি ডেস্ক : গুগল তার ‘জেমিনি অ্যাভাটার’ ফিচারটি এ...

image

হোয়াটসঅ্যাপে এলো মেটার এআই বিজনেস এজেন্ট: ব্যবহারে লাগবে ফি

তথ্য প্রযুক্তি ডেস্ক : বিশ্বব্যাপী হোয়াটসঅ্যাপে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন...

  • company_logo