• অপরাধ ও দুর্নীতি

পাবনায় কৃষকের ৫০০ কলাগাছ কেটে দিল যুবলীগ কর্মীরা!

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে কৃষকের অন্তত ৫০০ কলাগাছ কেটে ফেলেছে স্থানীয় যুবলীগ কর্মীরা। 

শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার দাশুড়িয়ার আজমপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

অভিযোগ, প্রকাশ্যে এসব কলাগাছ কাটার নেতৃত্ব দেন ওই এলাকার যুবলীগ কর্মী মুক্তার হোসেন। এ সময় তার সাথে ছিলেন আরো ১০-১৫ জন৷ 

এ ঘটনায় ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সোয়াইবুর রহমান ইমরান। 

অভিযোগে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ঐ এলাকায় কলার আবাদ করছিলেন ইমরান। তবে পাশেই মুক্তার হোসেন নামের ওই এলাকার যুবলীগ কর্মী জমি ক্রয় করে৷ পরে কৌশলে ইমরানের জমি দখলে নেওয়ার চেষ্টা করে। জমি দখলে বাধা দেওয়ায় জোরপূর্বক প্রকাশ্যে দিবালোকে কলাগাছগুলো কেটে ফেলেন মুক্তার হোসেন ও তার অনুসারীরা। 

এসময়অন্তত ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাব ধারণা করছেন ভুক্তভোগী কৃষক। শুক্রবার রাতে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ইমরান। 

ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি৷ ঘটনাস্থল পরিদর্শন শেষে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এ বিষয়ে অভিযুক্ত যুবলীগ কর্মী মুক্তার হোসেনের সাথে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। 

মন্তব্য (০)





image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

image

টাকা ছিনিয়ে নিতেই ব্যবসায়ী আজিজকে হত্যা ; গ্রেপ্তার ৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার পেঁয়াজ ব্যবসায়ী আব্দ...

  • company_logo