• তথ্য ও প্রযুক্তি

এই প্রথম ২০০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন আনছে রেডমি

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ এই প্রথম ২০০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন আনছে শাওমির রেডমি। এই ফ্ল্যাগশিপ ফোনের মডেল রেডমি নোট ১৪ সিরিজ। চীনে ইতিমধ্যেই এই সিরিজটি লঞ্চ হয়েছে। এখন অন্যান্য দেশেও আনার প্রস্তুতি চলছে।  রেডমি নোট ১৪ সিরিজে তিনটি ফোন বাজারে আসছে। এগুলো হলো রেডমি নোট ১৪, নোট ১৪ প্রো এবং নোট ১৪ প্রো প্লাস।

রেডমি নোট ১৪ সিরিজে মিডিয়াটেক ডায়মেনসিটি চিপসেট, ৬২০০ এমএএইচ ব্যাটারি, ৫০ মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর এবং ৯০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকছে। সিরিজের প্রো প্লাস মডেলে মিলবে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা। যা স্মার্টফোন ফটোগ্রাফির ক্ষেত্রে এক নতুন মানদণ্ড স্থাপন করবে। রেডমি ইন্ডিয়া সম্প্রতি একটি টিজার প্রকাশ করেছে, যেখানে “noteworthy reveal” ট্যাগলাইন ব্যবহার করা হয়েছে।

যদিও এখনও ফোনগুলোর সম্পূর্ণ বিবরণ প্রকাশ করা হয়নি, তবে ব্র্যান্ডের দিক থেকে আশা করা হচ্ছে যে, শিগগিরই ডিভাইস সম্পর্কে বিস্তারিত তথ্য সামনে আসবে। রেডমি নোট ১৪ সিরিজ ক্রেতাদের কাছে উন্নত ক্যামেরা, শক্তিশালী ব্যাটারি এবং দ্রুত চার্জিং প্রযুক্তির একটি সাশ্রয়ী প্যাকেজ হতে চলেছে। ভারতে এই সিরিজটি স্মার্টফোন প্রেমীদের মধ্যে বিশেষ আকর্ষণ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য (০)





image

কিশোর-কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করতে মেটার নতুন পদক্ষেপ

তথ্য প্রযুক্তি ডেস্ক : কোনো কিশোর ব্যবহারকারী মেটার এআই চ্যাটবটের সঙ্গে ...

image

আবারও টিকটক ব্যবহারের অনুমতি পেল যুক্তরাষ্ট্র

তথ্য প্রযুক্তি ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের কর্মীরা আব...

image

আইফোনের ‘শর্টকাটস’ অ্যাপের সাহায্যে সকালের ব্যস্ততা কমানো...

তথ্য প্রযুক্তি ডেস্ক : আইফোনের ‘শর্টকাটস’ অ্যাপটি ব্যবহারকার...

image

ইনস্টাগ্রামের বিতর্কিত ফিচার বন্ধ করল মেটা

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যবহারকারীদের তীব্র...

image

ফেসবুকের মতো হোয়াটসঅ্যাপেও আসছে জন্মদিনের রিমাইন্ডার সুবিধা

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্য...

  • company_logo