• তথ্য ও প্রযুক্তি

এবার ভিভো এক্স২০০ সিরিজের ৩ ফোন আনার ঘোষণা

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্যপ্রযুক্তি ডেস্ক: চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ভিভো এক্স২০০ সিরিজের ফোন আনার ঘোষণা দিয়েছে। নতুন এই সিরিজের লাইন-আপে রয়েছে ভিভো এক্স২০০, এক্স২০০ প্রো এবং এক্স২০০ প্রো মিনি। গত মাসেই চীনে নিজেদের নতুন এক্স২০০ সিরিজ লঞ্চ করেছে ভিভো। এবার বিশ্বব্যাপী আসছে এই ফোন। ভিভো এক্স২০০ মডেলে থাকছে কার্ল জেইস ন্যাচারাল কালার সাপোর্টসহ ৬.৬৯ ইঞ্চির ১০ বিট ওএলইডি এলটিপিএস কোয়াড-কার্ভড ডিসপ্লে।

যা ফ্লিকার রিডাকশনের জন্য হাই-ফ্রিকোয়েন্সি পিডব্লিউএম ডিমিংয়ের সুবিধা প্রদান করবে। সেই সঙ্গে ৪৫০০ নিটস দারুণ উজ্জ্বলতার সুবিধাও দেবে। ডায়মেনসিটি ৯৪০০ চিপসেটের মাধ্যমে চলবে এই ফোন।এছাড়া ফোনে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এর মধ্যে অন্যতম হল – একটি ৫০ মেগাপিক্সেল সনি আইএমএস৯২১ প্রাইমারি সেন্সর। 

একটি ৫০ মেগাপিক্সেল সনি আইএমএস ৮৮২ টেলিফটো লেন্স এবং একটি ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স। স্পষ্ট সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে রয়েছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা। সেই সঙ্গে এই ফোনে রয়েছে ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টসহ ৫৮০০ এমএএইচ ব্যাটারি।

মন্তব্য (০)





image

‎হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস ঠেকাতে এখনই চালু করুন ৩ সেটিংস ‎

১

‎নিউজ ডেস্কঃ ব্যক্তিগত কথোপকথন, ছবি, ভিডিও, গুরুত্বপূর্ণ...

image

চ্যাটজিপিটির চেয়ে মিউজের ডাউনলোড বেশি

২

তথ্য প্রযুক্তি ডেস্ক : মেটার নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অ্যাপ মিউজ ম...

image

গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে গুগলকে ৪৬৩ মিলিয়ন ডলার জরিমানা

৩

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যবহারকারীদের অবস্থানসংক্রান্ত (লোকেশন) তথ্য প্র...

image

শুধু প্রশ্নের উত্তর নয়, কাজও করবে নতুন সিরি

৪

তথ্যপ্রযুক্তি ডেস্ক: আইফোনের কণ্ঠনির্ভর সহকারী সিরিকে নতুন ক...

image

চ্যাটজিপিটিতে গুরুত্বপূর্ণ কথোপকথন মুছবেন নাকি আর্কাইভ কর...

৫

তথ্য প্রযুক্তি ডেস্ক : বর্তমান সময়ের ব্যস্ত...

  • company_logo