• লিড নিউজ
  • তথ্য ও প্রযুক্তি

পাবনায় দিনব্যাপী বিজ্ঞান মেলা

  • Lead News
  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার আইডিয়াল ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা পুরো একটি দিন কাটালো বিজ্ঞানের সংস্পর্শে। নিজেদের ক্ষুদে উদ্ভাবন নিয়ে অংশ নেয় মেলায়।
শনিবার (০২ নভেম্বর) দিনব্যাপী শহরের সদর হাসপাতাল রোডের ক্যাম্পাসে ক্ষুদে শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ক বিভিন্ন উদ্ভাবিত প্রকল্প নিয়ে এই মেলা অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আলহাজ ওয়াজেদ আলীর সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন জেলার শিক্ষা অফিসার রোস্তম আলী হেলালী।
আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পাবনা বিজ্ঞান ও প্রসুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. প্রীতম কুমার দাস, আইডিয়াল গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বেলাল হোসেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, স্কুলটির পরিচালক জহিরুল ইসলাম, আইডিয়াল গ্রুপের পরিচালকসহ অভিভাবকেরা।
মেলায় ৬০টি স্টলে বিভিন্ন শ্রেনীর শিক্ষার্থী অংশগ্রহণ করে পরিবেশবান্ধব শহর, কম খরচে বিদ্যুৎ, আধুনিক বজ্র নিষ্কাশন ব্যবস্থাসহ বিভিন্ন উদ্ভাবিত উপস্থাপন করে। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

মন্তব্য (০)





image

‎হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস ঠেকাতে এখনই চালু করুন ৩ সেটিংস ‎

১

‎নিউজ ডেস্কঃ ব্যক্তিগত কথোপকথন, ছবি, ভিডিও, গুরুত্বপূর্ণ...

image

চ্যাটজিপিটির চেয়ে মিউজের ডাউনলোড বেশি

২

তথ্য প্রযুক্তি ডেস্ক : মেটার নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অ্যাপ মিউজ ম...

image

গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে গুগলকে ৪৬৩ মিলিয়ন ডলার জরিমানা

৩

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যবহারকারীদের অবস্থানসংক্রান্ত (লোকেশন) তথ্য প্র...

image

শুধু প্রশ্নের উত্তর নয়, কাজও করবে নতুন সিরি

৪

তথ্যপ্রযুক্তি ডেস্ক: আইফোনের কণ্ঠনির্ভর সহকারী সিরিকে নতুন ক...

image

চ্যাটজিপিটিতে গুরুত্বপূর্ণ কথোপকথন মুছবেন নাকি আর্কাইভ কর...

৫

তথ্য প্রযুক্তি ডেস্ক : বর্তমান সময়ের ব্যস্ত...

  • company_logo