• কূটনৈতিক সংবাদ

তিন রাষ্ট্রদূতের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার

  • কূটনৈতিক সংবাদ

ফাইল ছবি

অনলাইন ডেস্কঃ যুক্তরাষ্ট্র, রাশিয়া ও সংযুক্ত আরব আমিরাতে দায়িত্ব পালন করা বাংলাদেশের তিন রাষ্ট্রদূতের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। 

সোমবার (২১ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের নিয়োগ বাতিল করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্র অনুযায়ী তাদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন মোহাম্মদ ইমরান হোসেন। মস্কোতে রয়েছেন কামরুল আহসান এবং আবুধাবিতে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন মো. আবু জাফর।

এর আগে এদিনই সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সিনিয়র সচিব পদমর্যাদায় তিন বছর মেয়াদে তাকে এ নিয়োগ দেওয়া হয়। 

এদিন জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মুশফিকুল ফজল আনসারীকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে সিনিয়র সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগপূর্বক বিদেশস্থ বাংলাদেশ মিশনে রাষ্ট্রদূত পদে পদায়নের নিমিত্ত তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো।

মন্তব্য (০)





image

সিউলে আইসিএপিপির ১৩তম সাধারণ অধিবেশন উদ্বোধন, ভাইস চেয়ার...

১

নিজস্ব প্রতিবেদক : এশিয়ার রাজনৈতিক দলগুলোর সর্ববৃহৎ আন্তর্জ...

image

স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূতের সাক্ষাৎ ...

২

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দি...

image

শি-পুতিন-ট্রাম্পের সম্ভাব্য বৈঠক নভেম্বরেই

৩

নিউজ ডেস্ক :  চীনের প্রেসিডেন্ট শি জিন...

image

‎নতুন করে হামলা চালালে যুক্তরাষ্ট্রকে আরও কঠোর জবাব দেওয়া...

৪

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন করে কোনো সামরিক আগ...

image

চিফ হুইপের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৫

বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল...

  • company_logo