• লিড নিউজ
  • কূটনৈতিক সংবাদ

অমিত শাহ’র মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা

  • Lead News
  • কূটনৈতিক সংবাদ

ছবিঃ সংগৃহীত

অনলাইন ডেস্কঃ ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র সাম্প্রতিক ঝাড়খন্ড সফরে বাংলাদেশি নাগরিকদের নিয়ে করা মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা। 

সোমবার (২৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনারের কাছে হস্তান্তর করা নোটে এ প্রতিবাদ জানায়।

নোটে চরম অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ। একইসঙ্গে ভারত সরকারকে রাজনৈতিক নেতাদের এ ধরনের আপত্তিকর এবং অগ্রহণযোগ্য মন্তব্য থেকে বিরত থাকার পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়েছে।  

মন্ত্রণালয় আরও জোর দিয়েছে যে, প্রতিবেশী দেশের দায়িত্বশীল নাগরিকদের অবস্থান থেকে আসা এ ধরনের মন্তব্য দুটি বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার মনোভাবকে ক্ষুণ্ন করে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ বলছে, গত শুক্রবার ঝাড়খন্ডের সাহেবগঞ্জ জেলায় পরিবর্তন যাত্রা নামে একটি কর্মসূচিতে যোগ দেন অমিত শাহ।  

সেখানে তিনি ভাষণও দেন। এ সময় তিনি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উদ্দেশ্যে হুমকি দেন। তিনি বলেন, ঝাড়খন্ডে বিজেপি সরকার গঠন করতে পারলে প্রত্যেক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে খুঁজে বের করে উল্টো ঝুলিয়ে রাখা হবে। 

মন্তব্য (০)





image

‎রাশিয়া ও ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এলব্রুসে উড...

নিজস্ব প্রতিবেদকঃ রাশিয়া ও ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ...

image

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের ফলপ্রসূ বৈঠক

নিউজ ডেস্ক : বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বৃদ্ধি, বড় অবকাঠামো প...

image

পররাষ্ট্রমন্ত্রীর কাছে নতুন ইউএনডিপি আবাসিক প্রতিনিধির পর...

নিউজ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের কাছে পরিচয়প...

image

দক্ষিণ কোরিয়ার বাজারে ৯৭ শতাংশ পণ্যে শুল্ক সুবিধা পাবে বা...

নিউজ ডেস্ক : দক্ষিণ কোরিয়ার বাজারে রপ্তানি হওয়া ৯৭ শতাংশ পণ্...

image

যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘সর্বোচ্চ মর্যা...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন ...

  • company_logo