• লিড নিউজ
  • গণমাধ্যম

ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলার প্রতিবাদে পাবনায় প্রতিবাদ সমাবেশ

  • Lead News
  • গণমাধ্যম

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের সাতটি প্রতিষ্ঠানে দুর্বৃত্তের হামলা ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে পাবনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা।পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন প্রবীন সাংবাদিক আব্দুল মতীন খান, নিউজ টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি আহমেদ উল হক রানা, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, বাংলাদেশ টুডের প্রতিনিধি আব্দুল হামিদ খান, আরটিভির প্রতিনিধি আবুল কালাম আজাদ, বাসসের প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, দিনকালের প্রতিনিধি খালেদ হোসেন পরাগ, যমুনা টিভির কলিট তালুকদার,  কালের কন্ঠের প্রতিনিধি প্রবীর  সাহা, এটিএন নিউজের প্রতিনিধি রিজভী জয়, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার শফিক আল কামাল, দীপ্ত টিভির প্রতিনিধি শামসুল আলম, ঢাকা পোস্ট প্রতিনিধি রাকিব হাসনাত, কালের কন্ঠ পাবিপ্রবি প্রতিনিধি আব্দুল আল মামুন, আমাদের সময় প্রতিনিধি সুশান্ত কুমার সরকার, বাংলা ৭১ এর প্রতিনিধি নবী নেওয়াজ, জনবানীর প্রতিনিধি পলাশ হোসাইন, কালের কন্ঠ মাল্টিমিডিয়ার রাজিব জোয়ার্দার প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের ৭টি প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা ও ভাংচুরের তিব্র নিন্দা প্রকাশ করেন। বিগত সরকারের মত গণমাধ্যম কর্মী ও প্রতিষ্ঠানের কন্ঠ রোধ না করে কাজের পরিবেশ তৈরি করতে সকলকে এগিয়ে আসার আহবান জানান। সেইসঙ্গে হামলা ও ভাংচুরের সাথে সম্পৃক্তদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় নিয়ে আসার জোর দাবি জানান।এর আগে প্রতিবাদ সমাবেশের শুরুতে প্রথমেই বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। প্রতিবাদ সমাবেশ সঞ্চালনা করেন বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রাসেল।

মন্তব্য (০)





image

‎বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা করতে চায় ...

নিউজ ডেস্কঃ মোবাইল জার্নালিজমের নামে অনুমোদনহীন, অপেশাদার বা...

image

গাজীপুরে দুই দফা মানববন্ধন, অভিযুক্ত যুবদল নেতার বহিষ্কার...

গাজীপুর প্রতিনিধি : দৈনিক নয়া দিগন্তের জয়দেবপুর (গাজী...

image

নড়াইলে সবুজ বেলুন ও কেক কেটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষি...

নড়াইল প্রতিনিধি : সবুজ বেলুন, বর্ণিল ব্যানার আর কেক কাটার মধ্য দিয়ে নড়াই...

image

‎গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারট...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও চীনের মধ্যে গণমাধ্যম খাতে দ্বিপক্ষীয় ...

image

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন

নড়াইল প্রতিনিধি : ঢাকার ধানমন্ডি ৩২-এ জামাতের সমাবেশে পেশাগত...

  • company_logo