• অপরাধ ও দুর্নীতি

কুড়িগ্রামে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামীকে ৪ ঘন্টায় গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার ঘটনায় ঘাতক স্বামীকে মামলা রুজুর ৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউপির ধনীরাম গ্রামের রশিদা বেগমের সাথে ৬ বছর পূর্বে শিমুলবাড়ী মিয়াপাড়া এলাকার মোঃ রহিমুল হক (৩৬) এর সাথে বিবাহ হয়। তাদের ৪ বছরের এক মেয়ে সন্তান আছে। বিয়ের পর থেকেই স্বামীসহ শশুরপক্ষের লোকজন রশিদার পিতার নিকট যৌতুক দাবি করে আসছিল। ঘটনার দিন (৯ জুন) বিকেলে তার স্বামীসহ শশুরবাড়ির অন্যান্য সদস্যগন যৌতুকের দাবিতে মারপিট করে। মারপিটের এক পর্যায়ে রশিদা মাথায় গুরুতর আঘাত পান। এমন সংবাদ পেয়ে রশিদার পিতা তাৎক্ষণিকভাবে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালেই মৃত্যু হয় রশিদার। এ ঘটনায় ফুলবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজুর ৪ ঘন্টার মধ্যে ফুলবাড়ী উপজেলার মিয়াপাড়া বাজার থেকে বিশেষ কৌশলে মূল আসামী ঘাতক স্বামী মোঃ রহিমুল হক (৩৬)কে গ্রেফতার করে পুলিশ।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, ফুলবাড়ী থানা এলাকায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার ঘটনায় ঘাতক স্বামীকে গ্রেফতার করা হয়েছে। অপরাধ দমনে আমাদের অভিযান অব্যহত রয়েছে।

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo