ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাড়ীতে মাদক মজুদ রেখে কুরিয়ার সার্ভিসে পাচারের চেষ্টাকালে ১৬০ বোতল ফেন্সিডিল ও ২০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী উপজেলার ময়নাগলা ভরতেরছড়া এলাকায় এক মাদক কারবারি তার বসতবাড়িতে বিপুল পরিমান মাদক মজুদ করেছে এবং সেই মাদক ঢাকায় পরিবহনের পরিকল্পনা করছে।
এমন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী থানা পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে গত ৮ জুন দুপুরে মাদক কারবারির বসতবাড়িতে অভিযান পরিচালনা করে টয়লেটের ভেতরে ও স্লাবের নিচ থেকে ১৬০ বোতল ফেন্সিডিল ও ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, ভূরুঙ্গামারী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে মাদক উদ্ধার করতে সক্ষম হয়। মাদক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকায় পরিবহনের চেষ্টা করছিল। মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...
নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

মন্তব্য (০)