• অপরাধ ও দুর্নীতি

স্বামীর ঔষধের দোকান থেকে স্ত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার 

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে স্বামীর ঔষধের দোকানের ভেতর থেকে স্ত্রী রেহেনা আক্তার (২৭) নামের এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। শুক্রবার (৭ জুন) রাত ১১টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের আদিব ডাইং কারখানার পাশের মোস্তফা কামাল মার্কেটের একটি ওষুধের দোকান থেকে ওই গৃহবধূর মরদেহটি  উদ্ধার করে পুলিশ। নিহত গৃহবধূ রেহেনা আক্তার (২৭) গোপালগঞ্জের ইদ্রিস আলীর মেয়ে এবং তার স্বামী কিবরিয়ার বাড়ি যশোর জেলায়।

স্থানীয়রা জানান, নিহতের স্বামী কিবরিয়া মোস্তফা মার্কেটের একটি দোকান ভাড়া নিয়ে ওষুধের ব্যবসা করতেন। ফার্মেসির ভেতরই থাকতেন তিনি। স্ত্রী থাকতেন অন্য জায়গায়। তিন দিন আগে রেহেনা আসেন স্বামীর কাছে। স্বামীর সঙ্গে ফার্মেসিতেই থাকতেন তিনি। শুক্রবার সকাল থেকে ওই ফার্মেসি বন্ধ ছিল। সন্ধ্যায় পাশের দোকানদার সোহেল বন্ধ ফার্মেসির ভেতরে বাতি জ্বলতে দেখে মার্কেটের মালিককে জানান। সন্ধ্যায় মার্কেটের মালিক মোস্তফা ফার্মেসির ভেতর নারীর রক্তাক্ত মরদেহ দেখে পুলিশে খবর দিলে রাতেই পুলিশ ওই ফার্মেসির তালা ভেঙ্গে রেহেনার গলাকাটা মরদেহ উদ্ধার করে। 

 শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে  নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের পাশ থেকে একটি ধারালো বটি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, স্বামী স্ত্রীকে হত্যার পর মরদেহ ফেলে পালিয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (০)





image

ফরিদপুরের বোয়ালমারীতে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ভূমি ক...

ফরিদপুর প্রতিনিধি : অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ফরিদপুরের বো...

image

চাঁপাইনবাবগঞ্জের কৃষকের ছদ্মবেশে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ২০১৭ সালের একটি ম...

image

গোপালপুরে আলুবোঝাই পিকআপ থেকে দুই বস্তা গাঁ'জাসহ ৩ জন আটক

গোপালপুর (টাঙ্গাইলপ্রতিনিধি : গ...

image

পঞ্চগড়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবা...

image

৩৪ লাখ টাকার আয়ের বিপরীতে ৫ কোটি টাকার সম্পদের অভিযোগ, দু...

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অথরাইজড...

  • company_logo