• অপরাধ ও দুর্নীতি

লিবিয়ায় পাবনার প্রবাসীকে অপহরণের অভিযোগ, দেশে দুই সহযোগী আটক

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ লিবিয়ায় অবস্থানরত পাবনার এক প্রবাসীকে জিম্মি করে নির্যাতনের ভিডিও দেখিয়ে বাংলাদেশে ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের অভিযোগে অপহরণ চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার (৭ জুন) দুপুরে এ তথ্য জানান পাবনার পুলিশ সুপার আকবর আলী মুনসী। এর আগে বৃহস্পতিবার (৬ জুন) অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, চাঁদপুরের মতলব দক্ষিনের দক্ষিন পশ্চিম দিঘলদি এলাকার মৃত পন্ডিত আলী ব্যাপারীর ছেলে হাবিবুর রহমান সুমন (৩০) এবং একই এলাকার দেলোয়ার হোসেন গাজীর ছেলে রবিউল আওয়াল রবি (২৮)।

পুলিশ সুপার আকবর আলী মুনসী অভিযোগের বরাত দিয়ে জানান, মাসুদ রানা (৪০) নামে পাবনার এক ব্যক্তি গত ৪ বছর যাবত লিবিয়ার সিটি খলিফা নামক স্থানে দরজির দোকান নিয়ে ব্যবসা করে আসছিলেন। গত ১৪ মে সকাল ৮টায় অজ্ঞাতনামা ইমো নম্বর হতে ভুক্তভোগী মাসুদের স্ত্রীর ইমো নম্বরে ফোন করে অপহরণকারী সদস্যরা বলে তার স্বামীকে অপহরণ করা হয়েছে। জীবিত ফেরত চাইলে তাদের ১০ লাখ  টাকা মুক্তিপন দিতে হবে। টাকা না দিলে মাসুদকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। অপহরণকারীরা বাংলাদেশী বিকাশ নম্বর দেয় এবং টাকা পাঠাতে বলে। মাসুদের অসহায় বাবা ধার-দেনা করে অপহরণকারীদের দেয়া বিকাশ নম্বরে ১০ লাখ টাকা প্রদান করেন।

উক্ত টাকা পাওয়ার পর গত ২০ মে অপহরণকারীরা আবারো ইমো নম্বর হতে পুনরায় ফোন করে আরও ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং মাসুদকে মারধরের ভিডিও পাঠায় পরিবারের কাছে। পুলিশ সুপার আরও জানান, এক পর্যায়ে মাসুদের মা মলিনা খাতুন গত বুধবার (৫ জুন) পাবনা সদর থানায় লিখিত অভিযোগ দেন। পরদিন মামলা হিসেবে নথিভূক্ত হয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে কাজ শুরু করে পুলিশ।

এক পর্যায়ে ডিবি টিম তথ্য প্রযু্ক্তির সহায়তায় ও অনুসন্ধানী নানান কৌশল ব্যবহার করে অভিযুক্তদের শনাক্ত এবং চাঁদপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।পুলিশের কাছে গ্রেফতারকৃতদের প্রাথমিক স্বীকারোক্তির বরাত দিয়ে পুলিশ সুপার আকবর আলী মুনসী বলেন, গ্রেফতারকৃতদের সঙ্গে লিবিয়ায় থাকা অপহরণকারীদের পুর্বপরিচয় আছে।

অপহরণকারীরা অপহৃতদের পরিবারের পাঠানাে টাকা দেশে থাকা সুমন ও রবির মাধ্যমে লেনদেন করতো। লিবিয়ায় থাকা অপহরণকারীদেরও পরিচয় পাওয়া গেছে। তবে এই মুহুর্তে তদন্তের স্বার্থে তাদের নাম-পরিচয় প্রকাশ করা যাচ্ছে না। আমরা লিবিয়ায় অপহৃতকে উদ্ধারে জোর প্রচেষ্টা চালাচ্ছি।

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo