ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের রাজবাড়ী রাস্তার মোড়ে হেলি পোর্ট বাজার সংলগ্ন এলাকা হতে ১৪৩ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০। র্যাব - ১০ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার ( ৬ই জুন) বিকেলে র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন হেলিপোর্ট মার্কেট সংলগ্ন এলাকায় একটি অভিযান পরিচালনা করে।
অভিযানে আনুমানিক ৪,২৯,০০০ টাকা মূল্যের ১৪৩ বোতল ফেনসিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন সুমন হোসেন (২৮), পিতা- মৃত বাবুল হোসেন, সাং-মহেশকুন্ডী, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া এবং আল্লাকুল আশিক হৃদয় (১৯), পিতা-মোঃ মোক্তার হোসেন, সাং-প্রাগপুর, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া।
এ সময় তাদের নিকট হতে ৪টি মোবাইল ফোন ও নগদ- ৩,৪০০ টাকা উদ্ধার করা হয়।র্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর ও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...
নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

মন্তব্য (০)