• অপরাধ ও দুর্নীতি

ঠাকুরগাঁও জেলা পুলিশের অভিযানে ৮ মাদক ব্যবসায়ি গ্রেফতার, মাদক উদ্ধার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলা পুলিশের অভিযানে বিভিন্ন থানা এলাকায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারসহ ৮ জনকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলা পুলিশ উল্লেখিত বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে। পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, জেলা পুলিশের পক্ষ থেকে গত ২৪ ঘন্টায় ১১০ বোতল ফেনসিডিল, ৭২পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট ও ১১০ গ্রাম গাঁজা উদ্ধারসহ ৮ জনকে গ্রেফতার করা হয়। এছাড়াও ৭টি ওয়ারেন্ট নিস্পত্তি করা হয়। পুলিশ জানায়, সদর থানা পুলিশের অভিযানে সদর উপজেলার নারগুন ইউনিয়নের গোবিন্দনগর গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

এ সময় পার্শ্ববর্তী এলাকার মো: দবিরুল ইসলামের ছেলে মো: জীবন ইসলাম (২৪) কে ২৪ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। একই সাথে সদর থানা পুলিশ সদর উপজেলার জগন্নাথপুর গৌরিপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ওই গামের মো: সাইদুল ইসলামের ছেলে মো: রাকিব ইসলাম (২৪) কে ৩৫ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেটসহ গ্রেফতার করে। 

অপরদিকে বালিয়াডাঙ্গী থানা পুলিশ উপজেলার ধনতলা ইউনিয়নের চানপাড়া গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ওই গ্রামের মো: ফজির উদ্দিনের ছেলে মো: আবু জাফর ওরফে সাদ্দাম (৩২) কে ১শ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়। একই সাথে একই ইউনিয়নের কাচনাপাড়া গ্রামে অভিযান পরিচালনাকালে ২০ বোতল ফেনসিডিলসহ ধনতলা গ্রামের সমির উদ্দিনের ছেলে মো: মসিরুল ইসলাম (৩৫) কে গ্রেফতার করা হয়।

পীরগঞ্জ থানা পুলিশ উপজেলার রঘুনাথপুর কলেজ বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলার জগথা গ্রামের মো: আনোয়ার হোসেনের ছেলে মো: আরিফুল ইসলাম বুলেট (৩৫) কে ১৩ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেটসহ গ্রেফতার করে।

রুহিয়া থানা পুলিশ ঢোলারহাট ইউনয়নের মাধবপুর এলাকায় অভিযানে রুহিয়া থানার হাচিপ আলীর ছেলে মো: বিপ্লব আলী (২৩) ও অত্র থানার মধুপুর গ্রামের মো: শহিদুল ইসলামের ছেলে মো: শাহিন (২০) কে ১১০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।এছাড়াও গত ২৪ ঘন্টায় সদর থানায় ৩টি, পীরগঞ্জ থানায় ১টি, রানীশংকৈল থানায়-১টি, হরিপুর থানায় ১টি ও রুহিয়া থানায় ১টিসহ মোট ৭টি ওয়ারেন্ট নিস্পত্তি করা হয়। 

 

বিভিন্ন থানায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতারকৃত ৮ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়। অপরাধ দমন ও শান্তি শৃংখলা রক্ষা এবং মাদক নির্মুলে ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর রয়েছে বলে জানান পুলিশ সুপার।  

 

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo