• লিড নিউজ
  • অপরাধ ও দুর্নীতি

ফরিদপুরে কৃষককে কুপিয়ে পেঁয়াজ ছিনতাই! 

  • Lead News
  • অপরাধ ও দুর্নীতি

ফাইল ছবি

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় ভ্যানে করে পেঁয়াজ নিয়ে হাটে যাওয়ার সময় কবির মল্লিক (৪০) এক কৃষককে পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (০৪ জুন) সকাল সাড়ে ৬ টার দিকে ফরিদপুর সালথা উপজেলার আটঘর ইউনিয়নের খাগইড় গ্রামে এ ঘটনা ঘটে। 

ঐ ঘটনার  সময় ভুক্তভোগী  কৃষকের পেঁয়াজ ভ্যান থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়। পরে আহত ওই কৃষককে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

জানা যায়, আহত কবির মল্লিক পার্শ্ববর্তী সেনহাঁটি গ্রামের সুখী মামুন কারিগরের ছেলে।  

আহত কবির মল্লিকের স্ত্রী জয়গুন বেগম জানান, 'সকালে আমার স্বামী বাড়ি থেকে ভ্যানে করে পেঁয়াজ নিয়ে কানাইপুর হাটে যাচ্ছিলেন। পথিমধ্যে খাগইড় গ্রামে পৌঁছালে ওই গ্রামের দেলোয়ার মোল্যা, মুসা মোল্যা, মিলন, আমিনুরসহ ৮-১০ জন দুর্বৃত্ত লাঠিসোঁটা, হাতুড়ি ও চাপাতি নিয়ে আমার স্বামীর ওপর হামলা করে। এসময় চাপাতি দিয়ে কুপিয়ে ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে তার স্বামীকে আহত করা হয়। এর মধ্যে দেলোয়ার মোল্যা আটঘর ইউনিয়নেের ০৬ নং ওয়ার্ডের ইউপি মেম্বারও ছিলেন। কবির মল্লিকের মাথায় ৮টি সেলাই ও দুই হাত ভাঙাসহ পায়ে এবং শরীরের বিভিন্ন ক্ষত স্থানে সেলাই দেওয়া হয়েছে বলে দাবী জয়তুন বেগমের।' 

জয়গুন বেগম আরও জানান, ' ধারনা করছি গত জাতীয় নির্বাচনে আমার স্বামী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচন করায় এ হামলা চালিয়েছে। ওই নির্বাচনের সময় আমাদের বাড়িতে আগুনও দেওয়া হয়েছিল।'

 অভিযোগের ব্যাপার অস্বীকার করে অভিযুক্ত  দেলোয়ার মোল্যা জানান, 'সকালে মারামারির এমন একটা ঘটনা শুনেছি। তখন আমি বাড়িতে ছিলাম না, কানাইপুর হাটে ছিলাম। আমি বিকালে বাসায় ফিরেছি। আমি এ মারামারি ও পেঁয়াজ নেওয়ার সঙ্গে যুক্ত নই৷ কারা এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল তা আমার জানা নেই।'

ফরিদপুরের সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, 'মারামারির খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখান থেকে আহত কবির মল্লিককে উদ্ধার করে ফরিদপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।'

এব্যাপারে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল বলেন, 'এঘটনার সঙ্গে জড়িতদের পুলিশ আটকে অভিযান চালায়। তবে, তাদের এলাকায় পাওয়া যায়নি। এছাড়া ওই কৃষকের পেঁয়াজ উদ্ধারে পুলিশ তৎপরতা চালাচ্ছে।'

তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo