• অপরাধ ও দুর্নীতি

বগুড়ায় স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন, ৩ জনের মৃত্যুদণ্ড 

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ  বগুড়ার সারিয়াকান্দিতে প্রেমের জেরে স্বামী আশিক মিয়াকে হত্যার দায়ে স্ত্রী মিনা বেগমকে যাবজ্জীবন ও তার প্রেমিকসহ ৩ আসামীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার বিকেলে বগুড়ার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মণ্ডল এ রায় দেন। একই সঙ্গে স্ত্রী মিনা বেগমকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরোও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মিনা বেগমের প্রেমিক শিবলু, তাঁর বন্ধু শান্ত মিয়া ও নাঈম। রায় ঘোষণার সময় আসামিরা এজলাসে ছিলেন৷ পরে তাদের বগুড়া জেলা কারাগারে নেওয়া হয়। 

রায় প্রসঙ্গে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুর রাজ্জাক খান জানান, আসামী শিবলুর সাথে অটোরিকশা চালক আশিক মিয়ার স্ত্রী মিনা বেগমের পরকীয়ার সম্পর্ক ছিল।  ২০২০ সালের অক্টোবর মাসে পূর্ব পরিকল্পিতভাবে আসামিরা নিহত আশিককে ডেকে নিয়ে শ্বাসরোধ এবং গোপণাঙ্গে আঘাত করে হত্যার পর এসিড দিয়ে মুখ পুড়িয়ে বাঙ্গালী নদীতে লাশ ফেলে দিয়েছিলো। এরপর তার ইজিবাইক নিয়ে পালিয়ে যায় আসামিরা। মামলার বিচারকার্য শেষে মঙ্গলবার বিজ্ঞ আদালত দৃষ্টান্তমূলক এই রায় দেন যাতে খুশি মামলার বাদীপক্ষরাও।

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo