• লিড নিউজ
  • অপরাধ ও দুর্নীতি

কিশোর গ্যাং পিকে গ্রুপের প্রধানসহ গ্রেফতার ৩

  • Lead News
  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ফেনী প্রতিনিধিঃ  ফেনীতে ডাকাতির প্রস্তুতিকালে কিশোর গ্যাংয়ের পিকে গ্রুপের প্রধান মো. সোহেলসহ ৩ জন সক্রিয় সদস্যকে ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

সোমবার (৩ জুন)সকালে র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭ চট্টগ্রামের একটি দল গত (২ জুন) রোববার রাতে ফেনীর সার্কিট হাউজ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করেছে।

তিনি জানান, ফেনীর সোনাগাজী উপজেলার আহম্মদপুর গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে ও পিকে নামক কিশোর গ্যাং গ্রুপের প্রধান মো. সোহেল (২০), ফেনী সদর উপজেলার দক্ষিন কাশিমপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে মো. ইয়াসিন (২০) এবং নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার পুর্বচরবাটা গ্রামের ফজলুল হকের ছেলে মো. বেলাল উদ্দিনকে আটক করা হয়েছে।

মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, গ্রেপ্তারের আগে আটককৃত আসামিদের দেহ তল্লাশি করে ২টি ধারালো স্টিলের চাকু উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা একে অপরের সাথে যোগাযোগ রেখে দীর্ঘদিন যাবৎ ফেনী রেলস্টেশন এবং সার্কিট হাউজ এলাকায় স্থানীয়ভাবে রাস্তায় সংঘবদ্ধ হয়ে মারামারি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি এবং এলাকায় প্রভাব বিস্তারসহ বিভিন্ন অপকর্ম চালাচ্ছেন।

তিনি বলেন, এছাড়াও তারা সাধারণ মানুষসহ দৈনন্দিন চলাচলরত বিভিন্ন শ্রেণী-পেশার মানুষদের দেশীয় অস্ত্রের মুখে ভীতি প্রদর্শনের মাধ্যমে মূল্যবান জিনিসপত্র, স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাই করে আসছিলেন বলে অকপটে স্বীকার করেছেন। তারা ফেনীর রেলস্টেশন, বাসস্ট্যান্ড এবং সার্কিট হাউজ এলাকাসহ বিভিন্ন গলি ও রাস্তায় ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজিসহ দেশীয় অস্ত্রশস্ত্র প্রদর্শন এবং মাদক সেবন করতেন।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম আরও জানান, উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo