• অপরাধ ও দুর্নীতি

পাবনায় র‍্যাবের অভিযানে হত্যা মামলার দুই পলাতক আসামি গ্রেপ্তার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার আমিনপুরে অভিযান চালিয়ে হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রবিবার (০৩ জুন) দিবাগত রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, নওগাঁর মান্দা উপজেলার সৈয়দপুর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে আকাশ হোসেন (২৫) ও একই গ্রামের খাইজেরোম রুল ইসলামের ছেলে সাগর হোসেন (২০)।

র‍্যাব-১২, সিপিসি-২, পাবনার কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৫ মে জমির পানি সেচ বাবদ পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে নওগাঁর মান্দা উপজেলার সৈয়দপুর গ্রামের রমজান আলী (৭০) কে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে জখম করে আকাশ ও সাগর সহ তাদের লোকজন। পরবর্তীতে আহত  রমজান আলী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় নিহতের ছেলে মোফাজ্জল হোসেন বাদী হয়ে মান্দা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই আসামীদ্বয় পলাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে র‍্যাব ফোর্সেস সদর দপ্তর, ইন্ট উইং, ঢাকার সহায়তায় র‍্যাব-১২ পাবনা এবং র‍্যাব-৫ নাটোরের যৌথ আভিযান চালিয়ে আমিনপুর থানার সোনাতলা এলাকা থেকে তাদের দু'জনকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১২, পাবনার কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান আরো জানান, গ্রেপ্তারকৃত আসামীদ্বয়কে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সোমবার বিকেলে নওগাঁ জেলার মান্দা থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo