• অপরাধ ও দুর্নীতি

চাঁপাইনবাবগঞ্জে আড়াই কেজি হেরোইন ও সাড়ে ৫ লাখ টাকাসহ দুই ভাই গ্রেপ্তার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে হেরোইন, ইয়াবা ও নগদ টাকাসহ আপন দুই ভাইকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার বিকাল সাড়ে ৫ টার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের শুকনাপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলার শুকনাপাড়ার মৃত জমসেদ আলীর ছেলে সফিকুল ইসলাম ও জুয়েল রানা। তারা দুজনেই চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে র‌্যাব। 

র‌্যাব-৫ রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর যৌথ দল শুকনাপাড়ায় সফিকুল ও জুয়েলের বাড়িতে অভিযান চালায়। এ সময় ২ কেজি ৫৫০ গ্রাম হেরোইন, ২৮৫ পিস ইয়াবা ও নগদ টাকা ৫ লাখ ৪৫ হাজার ২১০ টাকাসহ তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo