ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে ৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি এরশাদুল হক (৩০)কে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম শনিবার রাতে রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের রামরতন এলাকা থেকে একই এলাকার মাদক কারবারি এরশাদুল হককে লুঙ্গির ডানকোচে লুকানো অবস্থায় ৮৫ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে কুড়িগ্রামের রাজারহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
কক্সবাজার প্রতিনিধি : টেকনাফে ২ লক্ষ পিস ইয়াবা উদ্ধার করা হয়...
নিজস্ব প্রতিবেদক : বদলির আদেশ জারির ২৩ দিন পেরিয়ে গেলেও নতুন কর্মস্থলে যোগদান...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) এর বিশে...
জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার গেইটপাড় ফিশারীপাড়া...
নিজস্ব প্রতিবেদক : গাজীপুর মহানগরীতে সব নাগরিকের জন্য বৈষম্যহীন পুলিশি স...

মন্তব্য (০)