• অপরাধ ও দুর্নীতি

ঠাকুরগাঁও জেলা পুলিশের অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ আটক ৩

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধারসহ ৩ ব্যবসায়িকে গ্রেফতার করা হয়। গতকাল শনিবার জেলা পুলিশ উল্লেখিত বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে। 

পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, জেলা পুলিশের পক্ষ থেকে গত ২৪ ঘন্টায় ৩০ বোতল ফেনসিডিল, ১২০ গ্রাম শুকনো গাঁজা এবং ২০ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি জানান, বালিয়াডাঙ্গী থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে উপজেলার দুওসুও ইউপির পশ্চিম সরলীয়া গ্রামের মৃত সোয়ার উদ্দীনের ছেলে মো: দাবার উদ্দীন (৬২) কে ৩০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়। 

অপরদিকে সদর উপজেলার রুহিয়া হাই স্কুলের সামনে পাকা রাস্তার উপরে সন্দেহভাজন ব্যক্তি মো: মানিক (৩১) কে ১২০ গ্রাম শুকনো গাঁজাসহ গ্রেফতার করে রুহিয়া থানা পুলিশ। সে অত্র থানাধীন সেনিহারী মধ্যপাড়া গ্রামের মো: আলাব উদ্দীন ওরফে আলাউদ্দিনের ছেলে। একই সাথে পীরগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে রঘুনাথপুর মৌজাস্থ উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের সামনে থেকে ২০ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় পীরগঞ্জ উপজেলার সিন্দুনা গ্রামের মো: ইসমাইল হোসেনের ছেলে মো: রশিদ (৪৩) কে গ্রেফতার করে পুলিশ। 

বিভিন্ন থানায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতারকৃত ৩ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়। অপরাধ দমন ও শান্তি শৃংখলা রক্ষা এবং মাদক নির্মুলে ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর রয়েছে বলে জানান পুলিশ সুপার।  

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo