• লিড নিউজ
  • অপরাধ ও দুর্নীতি

ফেনীতে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, ২ নারী আটক

  • Lead News
  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সংগৃহীত

ফেনী প্রতিনিধি: ফেনীর ছাগলনাইয়ার বাঁশপাড়া এলাকায় অণ্ডকোষ চেপে ধরে শ্বাসরোধে হত্যা করা এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ হত্যাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীকে আটক করেছে পুলিশ। বুধবার (২২ মে) সকাল ৭টার দিকে জমাদ্দার বাজারের উত্তর পাশের বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যবসায়ী করিম উল্যাহ ওরফে কালামিয়া পৌরসভার বাঁশপাড়া এলাকার হাজী রাজা মিয়ার ছেলে।

নিহতের ছেলের বউ নুরের নেছা মিনু জানান, জমাদ্দার বাজারে তার শ্বশুরের একটি কনফেকশনারী দোকান রয়েছে। মঙ্গলবার রাতে বাড়ি না ফেরায় রাত ১১টার দিকে শ্বশুরের নাম্বারে একাধিকার ফোন করেন তিনি। ফোন না ধরায় তার স্বামীকে দোকানে পাঠান। নিহতের ছেলে আনোয়ার হোসেন জানান, দোকান খোলা থাকলেও তার বাবা দোকানে ছিলেন না।

অনেকক্ষণ অপেক্ষা করে আশপাশে লোকজন না থাকায় দোকান বন্ধ করে বাড়ি ফেরেন তিনি। ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম জানান, তিনি সকাল ছয়টার দিকে খবর পেয়ে এএসপি সার্কেলসহ ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে বাগানে কালামিয়ার মরদেহ পড়ে থাকতে দেখেন। মরদেহে আঘাতের কোনো চিহ্ন নেই বলে জানান তিনি। ওসি আরও জানান, কালামিয়াকে অণ্ডকোষ চেপে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থলের পাশের বাড়িতে ভাড়ায় থাকা দুই নারীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। ছাগলনাইয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ওয়ালী উল্যাহ গণমাধ্যমকে জানান, ঘটনার তদন্ত চলছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের কাজ চলছে। রহস্য উদঘাটনে আটকদের জিজ্ঞাসাবাদ চলছে।

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo