ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে জাল ভোট দেওয়ার সময় আবুল কালাম(৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবক থেতরাই ইউনিয়নের কুমারপাড়া গ্রামের জহির উদ্দিন ছেলে। মঙ্গলবার (২১ মে) সকালে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে থেতরাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিতে এসে আটক হন যুবক আবুল কালাম।
ওই কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার আবুল কালাম আজাদ বলেন, আটককৃত আবুল কালাম একবার এসে ভোট দিয়ে যান। পরে আবারো ভোট দিতে আসলে পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়। এ ঘটনার খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর রাশেদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে আটক আবুল কালামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর রাশেদ জানান, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী জালভোট প্রদান করে অপরাধ করায় ও সাক্ষীগণের উপস্থিতিতে দোষ স্বীকার করায় মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৯ ধারা মোতাবেক তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম জানান, আমাদের প্রায় ১ হাজার ২শ পুলিশ সদস্য তিন উপজেলায় নির্বাচনে দায়িত্ব পালন করছেন। অবাধ, নিরপেক্ষ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী।
জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...
নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

মন্তব্য (০)