• অপরাধ ও দুর্নীতি

উলিপুরে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ৫ কেজি গাঁজাসহ বাদশা মিয়া(৩৯) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি টাঙ্গাইল জেলার সদর উপজেলার মালতীপাড়া এলাকার ফজল হকের ছেলে। শনিবার(১৮ মে) গভীররাতে বেগমগঞ্জ ইউনিয়নের মোল্লারহাট বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোঃ শামীম মন্ডলের নেতৃত্বে অভিযান চালিয়ে বেগমগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মোল্লারহাট বাজার থেকে বাদশা মিয়াকে গ্রেফতার করা হয়।

এসময় তার সাথে থাকা স্কুলব্যাগের ভিতরে পলিথিন ও টেপ দিয়ে বিশেষ কায়দায় মোড়ানো অবস্থায় ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। রোববার(১৯ মে) বিকালে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, আটক মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo