• অপরাধ ও দুর্নীতি

উলিপুরে ধর্ষন চেষ্টায় যুবক গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে স্কুল ছাত্রী ধর্ষন চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে, উপজেলার দলদলিয়া ইউনিয়নে। জানা গেছে, বুধবার সকালে ওই শিক্ষার্থীর(১৪) পিতা-মাতা নিজ জমিতে কাজ করতে যান।বাড়ীতে লোকজন না থাকার সুযোগে প্রতিবেশী আব্দুস সালামের ছেলে আনোয়ারুল ইসলাম(৩৫) বাড়ীতে প্রবেশ করে ধর্ষণ চেষ্টা করেন।

এসময় শিক্ষার্থীর আত্মচিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসলে আনোয়ারুল ইসলাম পালিয়ে যান। এ ঘটনায় ওই শিক্ষার্থীর পিতা বাদী হয়ে বৃহস্পতিবার (১৬ মে) ধর্ষন চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করেন। এরপর থানা পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার (১৬ মে) সকালে আনোয়ারুল ইসলামকে গ্রেফতার করেন। উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম মর্তুজা বলেন, গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo