• অপরাধ ও দুর্নীতি

বগুডায় সরকারি গাছ কাটা মামলায় বিএনপি নেতা গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার গাবতলীতে সড়কের ধারের সরকারি গাছ কাটার মামলায় বিএনপি নেতা ডিসেন্ট আহম্মেদ সুমন (৩৯) কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে ঢাকার গুলশান থেকে জেলা গোয়োন্দা বিভাগ (ডিবি) পুলিশ তাকে গ্রেপ্তার করে। 

সুমন গাবতলী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শাহাবাজপুর কালুডাঙ্গা গ্রামের হারুনুর রশিদের ছেলে। তিনি দুর্বা গ্রুপ নামের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে নিজেকে দাবি করেন। 

বুধবার দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১১ মে বিএনপি নেতা সুমন শাহাবাজপুর কালুডাঙ্গা গ্রামে এলজিইডি নির্মিত ভিটাপাড়া সড়কের পাশে ১০ টি পরিণত ফলজ গাছ কেটে ফেলেন। আট ফুটের পাকা সড়কটির প্রায় ২০ বছর বয়সী আম, বেল, চালতা ও জলপাই গাছ তিনি প্রকাশ্যে দলবল নিয়ে কেটে ফেলেন। এতে প্রায় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় পরদিন ১২ মে গাবতলী থানায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নায়েব আনিছুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় গ্রেফতার  সুমন ও তার চাচা ওহাব পাইকারের নাম উল্লেখ করে ১০ থেকে ১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়। মামলা দায়েরের পরই গা ঢাকা দেন সুমন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে ঢাকার গুলশান থেকে গ্রেপ্তার করা হয়। 

এ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম বলেন, গাছ কাটা নেক্কারজনক কাজ। কেন তিনি গাছগুলো কেটেছেন জিজ্ঞাসাবাদে নিশ্চিত হওয়া যাবে। বাকি আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে। 

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo