• অপরাধ ও দুর্নীতি

উলিপুরে গৃহবধুকে ধর্ষন চেষ্টা, গ্রেপ্তার-১

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে গৃহবধুকে ধর্ষন চেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে, উপজেলার নাওডাঙ্গা এলাকায়। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে বুধবার (১৫ মে) আদালতে পাঠানো হয়েছে। জানা গেছে, ওই গৃহবধুর (৩৪) স্বামী কাজ করার সুবাদে প্রায়দিন বাড়ির বাহিরে থাকেন। গৃহবধু কন্যা সন্তানসহ বাড়িতে থাকেন। বাড়িতে স্বামী না থাকার সুযোগে প্রতিবেশি আব্দুল বাতেনের ছেলে উজ্জল মিয়া(৪০) ওই গৃহবধুকে প্রায়দিন কু-প্রস্তাব দিত।

প্রস্তাবে রাজি না হওয়ায় উজ্জল মিয়া গৃহবধুকে বিভিন্ন হুমকি দিত। এক পর্যায়ে গৃহবধু অতিষ্ট হয়ে স্বামীকে বিষয়টি অবগত করেন। এতে উজ্জল মিয়া ক্ষিপ্ত হয়ে উঠে। এক পর্যায়ে গত ৪ মে বিকালে গৃহবধুকে বাড়িতে একা পেয়ে উজ্জল ধর্ষণ চেষ্টা করেন। এসময় গৃহবধুর আত্মচিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসলে উজ্জল মিয়া পালিয়ে যান।

এ ঘটনায় গৃহবধু বাদী হয়ে মঙ্গলবার (১৪ মে) উজ্জল মিয়ার বিরুদ্ধে ধর্ষন চেষ্টার অভিযোগে থানায় মামলা করেন। এরপর থানার এসআই মিজানুর অভিযান চালিয়ে বুধবার (১৫ মে) ভোরে উজ্জল মিয়াকে গ্রেপ্তার করেন। উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম মর্তুজা বলেন, গৃহবধুকে ধর্ষন চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়ছে। তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo