• অপরাধ ও দুর্নীতি

র‍্যাব-১৪ ময়মনসিংহের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি: গত কাল ১৪ মে ২৪  সন্ধা ৭ টার সময়  র‌্যাব-১৪, ময়মনসিংহের উপ-অধিনায়ক মেজর শিশির মাহমুদ তালুকদার এর  অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একজন মাদক ব্যবসায়ী মাদক বিক্রয়ের উদ্দেশ্যে ঢাকা বাইপাস এলাকায় অবস্থান করিতেছে। 

আভিযানিক দলটি ময়মনসিংহ ভাটি বাড়েরাস্থ ঢাকা বাইপাস টু মুক্তাগাছা গামী রোডের উত্তর পার্শ্বে মুজিব প্লাজা রাকিব ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ এর সামনে পাকা রাস্তার উপর হইতে পালানোর প্রস্তুতিকালে মো: মাজহারুল ইসলাম (৩৩)'কে আটক করে । উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে ২৪২(দুইশত বিয়াল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে।

আটককৃত ব্যক্তির নাম মোঃ মাজহারুল ইসলাম(৩৩), পিতা-মোঃ বাদল মিয়া, সাং-দীঘারকান্দা, ২৫ নং ওয়ার্ড ময়মনসিংহ সিটি, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ বলে জানায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে ধৃত আসামী মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।  ধৃত আসামীর বিরুদ্ধে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo