• অপরাধ ও দুর্নীতি

নড়াইলে ভুয়া চিকিৎসকে ৫০ হাজার টাকা জরিমানা 

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি: নড়াইলে ব্যবস্থাপত্রে নিয়ম বহির্ভূতভাবে বিভিন্ন অ্যান্টিবায়োটিক লেখার কারণে মহাদেব বিশ্বাস নামে এক ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৩ মে ) বিকালে নড়াইল সদর হাসপাতালের সামনে আরোগ্য নিকেতন স্বাস্থ্য সেবা পরামর্শ কেন্দ্রে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলার এসিল্যান্ড দেবাশীষ অধিকারী। 

জানা গেছে, নড়াইল সদর হাসপাতালের সামনে দীর্ঘদিন ধরে ‘আরোগ্য নিকেতন স্বাস্থ্য সেবা পরামর্শ কেন্দ্র’ খুলে মানুষের সাথে প্রতারণা করতো এই মহাদেব। তিনি একজন মেডিকেল রিপ্রেজেনটেটিভ হয়ে নিয়ম বহির্ভূতভাবে রোগীদের চিকিৎসার ব্যবস্থাপত্রে স্টেরয়েড,এন্টি হাইপারটেনসিভ,এন্টি ডিপ্রেসেন্ট,এন্টিবায়োটিক ঔষধ প্রেসক্রিপশন লেখেন। যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিকর ছিল। তাই মেডিকেল রিপ্রেজেনটেটিভ এই মহাদেবকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

এ বিষয়ে নড়াইল সিভিল সার্জন ডা: সাজেদা বেগম পলিন বলেন, ‘মহাদেব বিশ্বাস একজন মেডিকেল রিপ্রেজেনটেটিভ হয়ে নিয়ম বহির্ভূতভাবে রোগীদের চিকিৎসার ব্যবস্থাপত্রে স্টেরয়েড,এন্টি হাইপারটেনসিভ,এন্টি ডিপ্রেসেন্ট,এন্টিবায়োটিকসহ বিভিন্ন ঔষধ প্রেসক্রিপশন করেন। যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিকর ছিল। তাই তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।’ 

এ সময় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা:শুভাশিস বিশ্বাস,ডা:শামীমুর রহমানসহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

ফরিদপুরের বোয়ালমারীতে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ভূমি ক...

ফরিদপুর প্রতিনিধি : অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ফরিদপুরের বো...

image

চাঁপাইনবাবগঞ্জের কৃষকের ছদ্মবেশে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ২০১৭ সালের একটি ম...

image

গোপালপুরে আলুবোঝাই পিকআপ থেকে দুই বস্তা গাঁ'জাসহ ৩ জন আটক

গোপালপুর (টাঙ্গাইলপ্রতিনিধি : গ...

image

পঞ্চগড়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবা...

image

৩৪ লাখ টাকার আয়ের বিপরীতে ৫ কোটি টাকার সম্পদের অভিযোগ, দু...

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অথরাইজড...

  • company_logo