• অপরাধ ও দুর্নীতি

পাবনায় র‍্যাবের অভিযানে অজ্ঞান পার্টির সদস্য আটক

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির এক সদস্যকে আটক করেছে র‍্যাব। সোমবার (১৪ মে) রাতে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়। 

আটককৃত কাছেম সরদার ওরফে কাশেম (৪৫) বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কোদালিয়া গ্রামের মৃত কাদের সরদারের ছেলে। 

র‍্যাব-১২, সিপিসি-২, পাবনা ক্যাম্পের  কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান জানান, অজ্ঞান পার্টির কতিপয় সদস্য পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ঢাকাগামী বাসের যাত্রীদের অজ্ঞান করে তাদের কাছ থেকে মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেওয়ার পরিকল্পনা গ্রহণ করছিল।

সেই তথ্যের ভিত্তিতে র‍্যাব-১২, পাবনা ক্যাম্পের একটি আভিযানিক দল সোমবার রাতে পাবনা পৌর সদরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালায়।

অভিযানে অজ্ঞান পার্টির একজন সক্রিয় সদস্য কাছেম সরদার ওরফে কাশেম কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে তিন পিস অস্বাস্থ্যকর চেতনানাশক ঔষধ, দুটি মোবাইল ফোন, তিনটি সিমকার্ড এবং নগদ ১১০০ টাকা জব্দ করা হয়।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক কাশেম জানায়, তিনি দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জেলায় অস্বাস্থ্যকর চেতনা নাশক ঔষধ দিয়ে যাত্রীদের অজ্ঞান করে তাদের কাছ থেকে নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিয়ে আসছিলেন। 

 

এ ঘটনায় মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ আটক কাশেম কে পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাব কমান্ডার।

 

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশনা আলী জানান, আটক অজ্ঞান পার্টির সদস্য কাশেম কে মামলায় গ্রেফতার দেখিয়ে আজ মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে।

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo