• অপরাধ ও দুর্নীতি

রংপুরে চাঁদাবাজির অভিযোগে, গ্রেফতার ৭

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

রংপুর ব্যুরোঃ রংপুর ব্যুরো রংপুরে যুবলীগের নেতা ও সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজির ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তারা সাংবাদিক ও রাজনৈতিক দলের নেতা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছিল নগরীর বিভিন্ন এলাকায়।

সোমবার (১৩মে) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন-মহানগরীর কেরানীপাড়া স্টাফ কোয়ার্টারের আফসার আলীর ছেলে আরিফ হোসেন (৩৩)গণেশপুরের আব্দুস সালামের ছেলে ওয়াদুদ আলী রহিম (৩৩), গুড়াতিপাড়ার সাইফুল ইসলামের ছেলে ইকবাল হোসেন (৪০), দেওডোবার দিলদার হোসেনের ছেলে সাব্বির হোসেন (২৭)মুন্সিপাড়ার ফজলুল হকের ছেলে নাইমুল হক নাইম (৩২), রাধাবল্লভের আবু বকর সিদ্দিকের ছেলে জুবায়ের আলম (৩০) ও মুন্সিপাড়ার তরিকুল ইসলামের ছেলে সোহানুর রহমান সোহান (৩০)।

মামলা সূত্রে জানা যায়,নগরীর আশরতপুর এলাকায় সাড়ে ৮ শতক জমিতে বহুতল ভবন নির্মাণ করছেন পীরগঞ্জ খালাশপীরের আফজাল হোসেনের ছেলে হাফিজ আল আসাদ। গত ১১ মে বিকেলে অভিযুক্তরা নিজেদের সাংবাদিক ও যুবলীগের নেতা হিসেবে পরিচয় দিয়ে নির্মাণ শ্রমিকদের মারপিটসহ জমির মালিকের কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে। অন্যথায় ভবন নির্মাণের কাজ বন্ধ করে দেওয়াসহ নির্মাণ সামগ্রী তুলে নিয়ে যাবে বলে হুমকি দেয়।

খবর পেয়ে ভুক্তভোগী হাফিজ আল আসাদ তাজহাট থানা পুলিশকে অবগত করলে মেট্রোপলিটন কোতয়ালি থানা, পরশুরাম থানার সহযোগিতায় রোববার রাতে নগরীর বুড়িরহাট এলাকা থেকে অভিযুক্ত ৭ জনকে আটক করে তাজহাট থানা পুলিশ।

এ ঘটনায় ভুক্তভোগী হাফিজ আল আসাদ আটক ৭ জনের বিরুদ্ধে তাজহাট থানায় মামলা দায়ের করেছেন।

রংপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনি বলেন, গ্রেফতার ব্যক্তিরা কেউ জেলা যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত নয়। তবে গ্রেফতার আরিফ হোসেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বলে জানাগেছে। ওই তথ্য মিথ্যা তারা যে যুবলীগের পরিচয় দিয়েছে। রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, অভিযুক্তরা নিজেদেরকে সাংবাদিক ও রাজনৈতিক দলের নেতা হিসেবে পরিচয় দিয়ে চাঁদাবাজি করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

ফরিদপুরের বোয়ালমারীতে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ভূমি ক...

ফরিদপুর প্রতিনিধি : অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ফরিদপুরের বো...

image

চাঁপাইনবাবগঞ্জের কৃষকের ছদ্মবেশে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ২০১৭ সালের একটি ম...

image

গোপালপুরে আলুবোঝাই পিকআপ থেকে দুই বস্তা গাঁ'জাসহ ৩ জন আটক

গোপালপুর (টাঙ্গাইলপ্রতিনিধি : গ...

image

পঞ্চগড়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবা...

image

৩৪ লাখ টাকার আয়ের বিপরীতে ৫ কোটি টাকার সম্পদের অভিযোগ, দু...

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অথরাইজড...

  • company_logo