• অপরাধ ও দুর্নীতি

কুমিল্লায় জামাল হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামী গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুমিল্লা প্রতিনিধিঃ  কুমিল্লার চৌদ্দগ্রামের যুবলীগ নেতা জামাল উদ্দিন হত্যা মামলার মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত ২ আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব ১১, সিপিসি ২।  

গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার শিলরী এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে মোঃ খন্দকার মফিজুর রহমান (৫২) ও একই উপজেলার আলকরা এলাকার নজির আহম্মদ এর ছেলে মোঃ রেজাউল করিম বাবলু (৪২)।

সোমবার (১৩ মে) সকালে কুমিল্লা নগরীর শাকতলায় র‍্যাবের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব জানান র‍্যাব ১১, সিপিসি ২ এর কোম্পানী অধিনায়ক মাহমুদুল হাসান।

মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় এর বিশেষ অভিযানে সোমবার (১৩ মে) রাতে কুমিল্লা শহরতলীর শাসনগাছা এলাকা হতে পলায়নকালে জামাল হত্যাকাণ্ডের ২ জন মৃত্যুদন্ডের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হই।

উল্লেখ্য, ২০১৬ সালের ৮ জানুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রাম আলকরা ইউনিয়ন যুবলীগের সভাপতি জামাল উদ্দিনকে রাত আটটায় বাড়ি থেকে  ঢাকায় যাওয়ার পথে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের পদুয়ায় সড়কের উপরে স্থানীয় চেয়ারম্যান মোঃ ইসমাইল হোসেন বাচ্চুর নেতৃত্বে অন্য আসামীরা গুলি করে ও কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় গত রবিবার (১২ মে) মামলাটি বিজ্ঞ আদালতের বিচারকার্য শেষে আসামীদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় প্রধান আসামিসহ ৯ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন সাজা ও সেই সাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন এবং ৫ জনকে বেকসুর খালাস প্রদান করেন।

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo