• অপরাধ ও দুর্নীতি

কুড়িগ্রামে বুপ্রেনরফাইন ইনজেকশনসহ গ্রেফতার ৩

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চর রাজিবপুরে বুপ্রেনরফাইন ইনজেকশনসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, চর রাজিবপুর থানা পুলিশের একটি চৌকস টিম গত ১২ মে সন্ধ্যায় চর রাজিবপুর উপজেলার সুইচ গেইটের পাশ্ববর্তী জায়গায় থেকে জামালপুর জেলার ইসলামপুর থানাধীন মৌজাআটা গ্রামের মোঃ বাবু মিয়া (৩৯), দিনাজপুর জেলার হাকিমপুর থানাধীন মংলাপাড়া গ্রামের মোছাঃ পারুল বেগম (৪৫) ও লালমনিরহাট সদর থানাধীন মোস্তবি গুকুন্ডা আদর্শপাড়ার মোছাঃ নুর নাহার ওরফে নূর জাহান (৪০)কে মাদক হিসেবে ব্যবহৃত ৯৫০ পিস বুপ্রেনরফাইন ইনজেকশনসহ গ্রেফতার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে চর রাজিবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান : ২ লক্ষ পিস ইয়াবাসহ আটক-২

১

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফে ২ লক্ষ পিস ইয়াবা উদ্ধার করা হয়...

image

বদলির ২৩ দিন পরও নতুন কর্মস্থলে যোগ দেননি ময়মনসিংহের খাদ্...

২

নিজস্ব প্রতিবেদক : বদলির আদেশ জারির ২৩ দিন পেরিয়ে গেলেও নতুন কর্মস্থলে যোগদান...

image

দজামালপুরে পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ৩ জন গ্রেফতার

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) এর বিশে...

image

জামালপুরে মাদকবিরোধী অভিযানে দুইজনের ভ্রাম্যমাণ আদালতে কা...

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার গেইটপাড় ফিশারীপাড়া...

image

বৈষম্যহীন পুলিশি সেবা নিশ্চিত করতে চান জিএমপির নতুন কমিশন...

৫

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর মহানগরীতে সব নাগরিকের জন্য বৈষম্যহীন পুলিশি স...

  • company_logo