প্রতীকী ছবি
কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার চৌদ্দগ্রামে আলকরা ইউনিয়ন যুবলীগ সভাপতি জামাল উদ্দিন হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামীখন্দকার মফিজুর রহমান ও রেজাউল করিম বাবলূকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার বেলা ১২টার দিকে কুমিল্লা র্যাব-১১ এর শাকতলা কার্য্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১১'র অধিনায়ক মাহমুদুল হাসান। এর আগে ভোর রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় কুমিল্লা সদরের শাসনগাছা এলাকা থেকে মফিজ ও বাবলূকে গ্রেফতার করা হয়।
সংবাদ সম্মেলনে র্যাব অধিনায়ক মাহমুদুল হাসান বলেন, পূর্ব পরিকল্পিত ভাবে ২০১৬ সালের ৮জানুয়ারি রাতে যুবলীগনেতা জামাল উদ্দিকে নৃশংসভাবে হত্যা করা হয়। ২০১৬সালের এঘটনায় দায়ের করা মামলায় গতকাল রোববার দুপুর বেলা ১২টার দিকে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালত রায় প্রদান করে । রায়ে ৯ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন রায় দেন আদালত।তবে দন্ডিতপ্রাপ্ত ১৭জনই পলাতক ছিলেন।
বাকী পলাতক আসমিীদের আটকে র্যাবের অভিযান অব্যহত রয়েছে।
জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...
নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

মন্তব্য (০)