ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ৩২পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার(১১ মে) রাতে বজরা ইউনিয়নের খামার বজরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার তবকপুর ইউনিয়নের দক্ষিন উমানন্দ গ্রামের নজরুল ইসলামের ছেলে নয়ন মিয়া(৩২), উমানন্দ বংশীপাড়া গ্রামের বিনয় চন্দ্রের ছেলে পবিত্র চন্দ্র(৩৬), গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের লখিয়ারপাড়া গ্রামের চাঁন মিয়ার ছেলে সাজু মিয়া(২৮) ও আব্দুর রহমান মন্ডলের ছেলে রুবেল মন্ডল (২৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আতিকুজ্জামান আতিকের নেতৃত্বে এসআই মশিউর রহমান, হোসাইন কবির, এএসআই সোহাগ পারভেজসহ সংগীয় ফোর্স অভিযান চালিয়ে খামার বজরা এলাকা থেকে চার মাদক কারবারিকে গ্রেফতার করে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিঃ বিহীন পালসার মোটরসাইকেল ও একটি চাপাতি উদ্ধার করা হয়। গ্রেফতার নয়ন মিয়ার বিরুদ্ধে পূর্বের ১৭ টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
রোববার(১২ মে) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...
নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

মন্তব্য (০)