ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধি: কাপাসিয়া থেকে মরা মুরগি ভর্তি একটি পিকআপ যাচ্ছিলো গাজীপুর শহরে। স্থানীরা গন্ধ পেয়ে পথমধ্যে গাড়িটি আটক করেন । পরে জাতীয় জরুরী সেবা ৯৯৯ নাম্বারে ফোন পেয়ে মরা মুরগি ভর্তি পিকআপটি জব্দ করে নিয়ে যায় কাপাসিয়া থানা পুলিশ।
বৃহস্পতিবার (০৯ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেন কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুবকর মিয়া। এর আগে গতকাল (০৮ মে) বিকেলে এ ঘটনা ঘটে।
ওসি জানান, জব্দকৃত মুরগিগুলো মাটি চাপা দেওয়া হয়েছে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গাড়ির ড্রাইভারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পিকআপ চালক জানায়, গত কয়েকদিন ধরে কাপাসিয়ার ডায়মন্ড পোল্ট্রি থেকে তিনি মরা মুরগি নিয়ে বোর্ড বাজার মনিরের কাছে পৌঁছে দেন। তবে সেখানে পৌঁছে দেওয়ার পর মনির মুরগিগুলো কি করেন সেটা তিনি জানেন না।
এ ঘটনায় বৃহস্পতিবার (৯ মে) অভিযানে নামে কাপাসিয়া উপজেলা প্রশাসন। ওইদিন বিকালে মরা মুরগি বিক্রির দায়ে উপজেলার রাণীগঞ্জ বাজারে মোজাম্মেল নামে এক ব্যাবসায়ীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রিফাত নূর মৌসুমি। একই সঙ্গে ২ মণ মরা মুরগির মাংস জব্দ করে নিয়ে আসেন তিনি।
এদিকে, পিকআপটির চালকের দেয়া তথ্যমতে স্থানীয় ডায়মন্ড পোল্ট্রির ম্যানেজারকে ডেকে আনা হলেও তাদের বিরুদ্ধে তথ্য প্রমাণের অভাবে কোন ব্যবস্থা নেয়া যায়নি বলে জানিয়েছেন কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুল কালাম মো. লুৎফর রহমান।
ইউএনও বলেন, মরা মুরগি বিক্রির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে। অভিযুক্ত ডায়মন্ড পোল্ট্রির বিরুদ্ধেও খোঁজখবর নেয়া হচ্ছে এবং যিনি মুরগিগুলো কিনে নিতেন তাকেও বের করা হবে।
ফরিদপুর প্রতিনিধি : অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ফরিদপুরের বো...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ২০১৭ সালের একটি ম...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গ...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবা...
নিজস্ব প্রতিবেদকঃ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অথরাইজড...

মন্তব্য (০)