• রাজনীতি

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচন, বিএনপি নেতা বহিষ্কার

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি: দলীয় সিদ্ধান্ত অমান্য করে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ায় এম জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া নামে এক বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে। এম জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া উপজেলা বিএনপির সদস্য।

সোমবার বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার বিকেলে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন নারায়গঞ্জ জেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন। 

তিনি বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করায় এম জাহাঙ্গীর হোসেন ভূঁইয়াকে দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছেন কেন্দ্রীয় বিএনপি।

আগামী ২১ মে সোনারগাঁ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিএনপি নেতা এম জাহাঙ্গীর হোসেন ভূঁইয়াসহ মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এম জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া এ উপজেলা থেকে এর আগে একবার ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন।

দল থেকে বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা এম জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া বলেন, আমি দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করছি। এই জন্য দল আমাকে বহিষ্কার করেছে। এটি একটি সাংগঠনিক সিদ্ধান্ত। এ ব্যাপারে আমার বলার কিছু নাই।

তবে আমি এর আগে উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমার কর্মী ও সমর্থকদের দাবি আমি উপেক্ষা করতে পারিনি। তাই নির্বাচন করছি।

মন্তব্য (০)





image

হাসপাতালে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে ...

নিউজ ডেস্ক : বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের শারীরিক অবস্থ...

image

‎আ. লীগের দাফন হয়েছে দিল্লিতে: পাবনায় সারজিস আলম

পাবনা প্রতিনিধিঃ ‎জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)...

image

যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের আওতায় মানব...

image

প্রতিমন্ত্রী শাহে আলমকে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ ও বন্ধু বিব...

নিউজ ডেস্ক : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে প্রধা...

image

কাউন্সিল এ বছরের শেষে বিএনপির কমিটিতে বড় পরিবর্তনের প্রস...

নিউজ ডেস্ক : দীর্ঘদিন জাতীয় কাউন্সিল না হওয়ায় সাংগঠনিক স্থবি...

  • company_logo