• রাজনীতি

‘জাল স্বাক্ষর’ ব্যবহার করে হাসিনার পাসপোর্ট-এনআইডির জন্য চিঠি

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাতিল হয়ে যাওয়া কূটনৈতিক পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ফিরে পেতে উদ্যোগ নিয়েছে লন্ডনভিত্তিক আইনজীবীদের চেম্বার ম্যাট্রিক্স চেম্বার্স। এ জন্য তারা নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে গেছেন। সঙ্গে নিয়েছেন হাসিনার নিজের স্বাক্ষর করা ওকালতনামা। এই স্বাক্ষর নিয়েই এখন বিতর্ক শুরু হয়েছে।

জানা গেছে, শেখ হাসিনা সাধারণত ইংরেজিতে স্বাক্ষর করেন না। তাই কেউ কেউ এই স্বাক্ষর নিয়ে প্রশ্ন তুলছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে এ নিয়ে ফেসবুকে পোস্ট দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তার দাবি, শেখ হাসিনার স্বাক্ষর জাল করে চিঠিটি পাঠানো হয়েছে। তার সেই পোস্ট হুবহু তুলে ধরা হলো।

পোস্টে তিনি লেখেন, ‘এবার শেখ হাসিনার স্বাক্ষর জাল করে পাসপোর্ট ও এনআইডির জন্য লন্ডনভিত্তিক আইনজীবীদের চেম্বার ম্যাট্রিক্স চেম্বার্স নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে চিঠি পাঠিয়েছেন। নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে কর্মরত এক কর্মকর্তার সাথে এবিষয়ে আমি বিস্তারিত কথা বলেছি। তারা যাচাই-বাছাই করে চিঠিতে স্বাক্ষর জালিয়াতির তথ্য পেয়েছেন।’

‘শেখ হাসিনা ব্যক্তি একজন, তার স্বাক্ষরও একটিই হবে। এই ধরনের আবেদনের ক্ষেত্রেও NID তে অতীতে ব্যবহৃত বা স্বীকৃত স্বাক্ষরের বাইরে অন্যকোনো স্বাক্ষর ব্যবহার করা যায় না, বা জাল স্বাক্ষর ব্যবহার করে স্বাক্ষর করারও সুযোগ নেই। শেখ হাসিনা অবৈধভাবে প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে সকল নথিতে বাংলা স্বাক্ষর ব্যবহার করেছেন।’

‘চোর চুরি করলে কোনো না কোনো চিহ্ন রেখে যায়, ঠিক লন্ডনভিত্তিক ম্যাট্রিক্স চেম্বার্সও শেখ হাসিনার স্বাক্ষর জালিয়াতি করে চিঠি পাঠাতে গিয়ে একই ভুল করেছে! তারা আপার কাছে অন্তত একবার জিগ্যেস করে নিতে পারতো যে, আপা স্বাক্ষর বাংলায় না ইংরেজিতে করেন? না কি আপা ইংরেজি ভালো বোঝে না, অথবা ম্যাট্রিক্সের আইনজীবীরা বাংলা ভালো বোঝে না?’

 

মন্তব্য (০)





image

প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রদূত মুশ...

১

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে জন্মদিনের শুভেচ...

image

সিলেটে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় আ.লীগের পেট্রোল ...

২

নিউজ ডেস্কঃ সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্র...

image

বিএনপি বাংলাদেশের ১৮ কোটি মানুষকে ডুবিয়েছে : নাসীরুদ্দীন ...

৩

নিউজ ডেস্কঃ বাংলাদেশের ১৮ কোটি মানুষকে ডুবিয়ে বিএনপি &l...

image

অস্ট্রেলিয়া সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির

৪

নিউজ ডেস্কঃ অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরের উদ্দেশে ২০ থে...

image

অস্ট্রেলিয়া সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির

৫

নিজস্ব ডেস্ক:  অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরের উদ্দেশে ২০ থেকে ২৬ নভেম্বর ...

  • company_logo