• রাজনীতি

আগামীকাল অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরের উদ্দেশে যাচ্ছেন জামায়াত আমির

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ আগামী ২০ থেকে ২৬ নভেম্বর অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফর করবেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এই সফরের উদ্দেশে আগামীকাল শুক্রবার ঢাকা ত্যাগ করবেন তিনি।

সফরকালে জামায়াত আমির অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিবর্গের সঙ্গে বৈঠক করবেন এবং প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এ ছাড়া মালয়েশিয়ায় প্রবাসীদের কর্মসূচিতেও অংশগ্রহণ করবেন তিনি।

বিরোধীদলীয় নেতার সফরসঙ্গী হিসেবে থাকবেন জামায়াতের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এমপি ও বিরোধীদলীয় নেতার এপিএস মুহাম্মদ নজরুল ইসলাম।

ঢাকা ত্যাগকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জামায়াত আমিরকে বিদায় জানাবেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, এহসানুল মাহবুব জুবায়ের; নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি ও উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ নেতারা।

আগামী ২৬ নভেম্বর বিরোধীদলীয় নেতা দেশে ফিরবেন বলে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে।

মন্তব্য (০)





image

টুঙ্গিপাড়ার বাড়িকে ‘সাব-জেল’ করে হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ

১

নিউজ ডেস্কঃ মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ক্ষম...

image

হাসিনাকে ফেরাতে সামরিক বিমানের দাবি ‘মামার বাড়ির আবদার’: ...

২

নিউজ ডেস্কঃ ভারত হাসিনার মত একটা পতিত ফ্যাসিস্ট, খুনি, ...

image

আরেকটি ১/১১ নেমে আসলে আমরা কেউই বাঁচতে পারব না: রাশেদ খাঁন

৩

নিউজ ডেস্কঃ বাংলাদেশে যদি অস্থিরতার সুযোগ নিয়ে আরেকটি ১...

image

সব দলের শাসন দেখেছি, এবার ইসলামী হুকুমত চাই: ফয়জুল করিম

৪

নিউজ ডেস্কঃ হাজারবার দল ও নেতা পরিবর্তন করলেও নীতি-আদর্...

image

হাসিনার পরিকল্পনা কী, জানালেন সোহেল তাজ

৫

নিউজ ডেস্ক : গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শ...

  • company_logo