• রাজনীতি

প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রদূত মুশফিকের আবেগঘন পোস্ট

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে নিজের সামাজিক মাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন, মাননীয় প্রধানমন্ত্রী! আপনার জীবনের এই গুরুত্বপূর্ণ বাঁকে ও জাতির পথচলার এই নবদিগন্তে আন্তরিক শুভেচ্ছা। গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় আপনার সাহস, সততা ও নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা রেখে সমগ্র জাতি আপনার পাশে। এগিয়ে চলুন দেশ গড়ার অপ্রতিরোধ্য শক্তি নিয়ে, যেমনটা আপনাকেই মানায়।’

প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করে তিনি লেখেন, ‘আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মহান রাব্বুল আলামিনের অপার অনুগ্রহ কামনা করি। আমার দেখা একজন বিনয়ী ও নিরহঙ্কারী মানুষ, প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই উদার ও সাবলীল স্বভাবের সুযোগ নেয়ার চেষ্টা কেউ কেউ করেন বটে, তবে শেষ পর্যন্ত মানুষ চিনে নিতেও তিনি সক্ষম। ব‍্যক্তিগত আলাপচারিতায় যেমন দেখি যুক্তি ও বিচক্ষণতা, তেমনি অনুভব করি তার আন্তরিকতা ও সৌহার্দ্য। আমিও নানা বিষয়ে আমার দৃষ্টিভঙ্গি নিঃসংকোচে শেয়ার করার সুযোগ পেয়েছি।’

সবশেষ তিনি জানিয়েছেন, ‘ম্যাডাম খালেদা জিয়ার মতো তিনিও আমার ব্যক্তিগত অর্জনে খুশি হন বলেই জানি। যেমন তৃপ্ত হয়েছিলেন ২০২৪ সালের অক্টোবরে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক রাষ্ট্রদূত হিসেবে আমার নিয়োগে।’ 

মন্তব্য (০)





image

সিলেটে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় আ.লীগের পেট্রোল ...

১

নিউজ ডেস্কঃ সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্র...

image

বিএনপি বাংলাদেশের ১৮ কোটি মানুষকে ডুবিয়েছে : নাসীরুদ্দীন ...

২

নিউজ ডেস্কঃ বাংলাদেশের ১৮ কোটি মানুষকে ডুবিয়ে বিএনপি &l...

image

অস্ট্রেলিয়া সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির

৩

নিউজ ডেস্কঃ অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরের উদ্দেশে ২০ থে...

image

‘জাল স্বাক্ষর’ ব্যবহার করে হাসিনার পাসপোর্ট-এনআইডির জন্য ...

৪

নিউজ ডেস্কঃ পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাতিল...

image

অস্ট্রেলিয়া সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির

৫

নিজস্ব ডেস্ক:  অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরের উদ্দেশে ২০ থেকে ২৬ নভেম্বর ...

  • company_logo